শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে লাইসেন্স বিহীন ৩ করাতকল মালিককে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে লাইসেন্স বিহীন ৩ করাতকল মালিককে জরিমানা
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে লাইসেন্স বিহীন ৩ করাতকল মালিককে জরিমানা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে লাইসেন্স না থাকায় ৩ করাতকল মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার ঠাকুরদিঘী এবং মস্তানগর এলাকায় অভিযান চালিয়ে এই অর্থ দণ্ড দেওয়া হয় এবং সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, লাইসেন্সবিহীন করাতকল চলছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ঠাকুরদিঘী এবং মস্তানগর এলাকার তিনটি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় বনবিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিলেন যুব মহিলা লীগ সভাপতি

মিরসরাই :: মিরসরাই উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ও আসন্ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি কুলছুমা চম্পার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ততের বাড়ি বাড়ি গিয়ে তিনি এসব শীতবস্ত্র তুলে দেন। এসময় শীতার্তরা শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা বলেন, দীর্ঘদিন যাবত আমি মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল এমপির নেতৃত্বে ও দিকনির্দেশনায় রাজনীতি ও সামাজিক কর্মকান্ড করে আসছি। রাজনীতির সুবাদে মিরসরাইয়ের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় মানুষের দুঃখ-কষ্টও দেখেছি। সেই ভাবনা থেকে ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

মিরসরাইয়ে পরিমাণে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মিরসরাই :: মিরসরাইয়ে পরিমাপে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুলিস্তান ফিলিং স্টেশন ও বড়তাকিয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।
ইউএনও মাহফুজা জেরিন জানান, স্টেশনে ডিস্পেন্সিং ইউনিট যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় বড়তাকিয়া ফিলিং স্টেশনকে এক লাখ এবং গুলিস্তান ফিলিং স্টেশন ও সার্ভিসিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় বিএসটিআই কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ