রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও কীর্তন
ঘোড়াঘাটে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও কীর্তন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আরাধনা ও কীর্তনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা-গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হয়ে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা। এ তিনি এ ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে সব সময় সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকাশ কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক তিতাস মোহন্ত, ইউপি সদস্য আজাদুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য ও রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক উৎপল কুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দল নাম সুধা ও কীর্তন পরিবেশন করেন। আগামী সোমবার দধিমঙ্গল ও স্ব-মহিমায় মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ