শুক্রবার ● ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আবার ও জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহে আবার ও জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.২০মিঃ) ঝিনাইদহ পৌর জামায়াতের সেক্রেটারিসহ নাশকতার মামলায় পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ১৪ এপ্রিল ভোরে ঝিনাইদহ শহর ও ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷
গ্রেফতারকৃতরা হলেন-ঝিনাইদহ পৌর জামায়াতের সেক্রেটারি হাজী আব্দুস সাত্তারের ছেলে আতিকুর রহমান, কাইয়ুম হোসেনের ছেলে ওসমান গনি, আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান, আলীম মিয়ার ছেলে আলম মিয়া ও রবিউল ইসলামের ছেলে আনিছুর রহমান ৷
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান আমাদের নিজস্ব প্রতিনিধি জাহিদুর রহমান তারিককে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে ৷
এদের মধ্যে আতিকুর রহমানের বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় পুলিশ হত্যা মামলা রয়েছে বলে জানান ওসি ৷





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ