শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভায় এমপি হানিফ
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভায় এমপি হানিফ
রবিবার ● ২৪ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভায় এমপি হানিফ

--- কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর প্রেস সচিব কুষ্টিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম (হেলাল) এঁর স্মরণসভা আজ রবিবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া দিশা টাওয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, ইহসানুল করিম আপাদমস্তক ছিলেন একজন আদর্শিক সাংবাদিক। তিনি মানুষের কল্যাণে, দেশের স্বার্থে সাংবাদিকতা করেছেন। সাবেক ছাত্রনেতা হিসেবে বঙ্গবন্ধুর ডাকে প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলেন সোচ্চার। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ইহসানুল করিমের অনন্য অবদান জাতি মনে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ইহসানুল করিম শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। বাসস এর দিল্লী ব্যুরো প্রধান, বিবিসি, রয়টার্স এ কাজ করেছেন। বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সাথে। সৎ মানুষ হিসেবে ইহসানুল করিমের কোন জুড়ি নেই। সাংবাদিকদের উচিত ইহসানুল করিমের আদর্শকে অনুসরণ করা। কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার তারেক জুবায়ের, ইহানুল করিমের সহধর্মিণী মমতাজ শিরিন করিম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বিজ্ঞ জিপি এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, বিজ্ঞ পিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাব(কেপিসি)’র সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সভা সঞ্চালনা করেন সহ সভাপতি মিলন উল্লাহ। স্মরণসভায় বক্তব্য রাখেন কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীসহ গণমাধ্যমকর্মীরা। উল্লেখ্য যে, প্রবীন সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম (হেলাল) গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে সুনামের সাথে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন। স্মরণসভায় যোগদানকালে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র সাথে মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, কোন কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন বিএনপি আবারও তাদের পুরনো অস্ত্র ব্যবহার করার চেস্টা করছে। সেটা হলো ভারত বিরোধিতা। সরকারের সাথে ভারতের সম্পর্কটা ভিন্নখাতে নিতে বিএনপি মিথ্যাচার করছে। হানিফ বলেন, ভারত বিরোধীতার নাটকবাজি করে কোন লাভ হবে না। অন্য কোন দেশের নয়, এই দেশের জনগনের আস্থা অর্জণ করেই বার বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া দিশা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের স্বরণ সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ