শুক্রবার ● ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ভাইস চ্যান্সেলর পদ থেকে বিদায় নিলেন প্রফেসর জাহাঙ্গীর আলম
চুয়েটের ভাইস চ্যান্সেলর পদ থেকে বিদায় নিলেন প্রফেসর জাহাঙ্গীর আলম

রাউজান প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর পদ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। ১৫ এপ্রিল ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছেন বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০(১) ধারার ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি/ চ্যান্সেলর কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে ১৪ এপ্রিল কার্যকাল ৪ (চার) বৎসর পূর্ণ হওয়ায় প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্বভার হস্তান্তর করেন। অপরদিকে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০(৩) ধারা অনুযায়ী শুক্রবার ১৫ এপ্রিল ২০১৬ইং হতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বভার গ্রহন করেন। আজ ১৫ এপ্রিল সকাল ৯:৩০ মিনিটে চুয়েটের প্রধান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, অফিসপ্রধান, শাখা প্রধানগণের সভায় এই দায়িত্ব হস্তান্তর ও দায়িত্বভার গ্রহনের কার্যক্রম সম্পাদিত হয়। এ সময় বিদায়ী ভাইস চ্যান্সেলরকে তাঁর গৌরবময় অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
একই সঙ্গে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলরের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী