শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন
ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের উপর নির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে। শনিবার জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এ ব্রীজের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৯৪ লক্ষ ১৮হাজার ৪০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট এই ব্রীজটি খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তায় ধলাই খালের উপর নির্মান করা হয়। মেসার্স তাইফা কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্রিজের নির্মান কাজ সম্পন্ন করেছে।
ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, আঠারবাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল, ঠিকাদার শরাফত মিয়া প্রমুখ।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত