শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ তরুণী উদ্ধার হওয়ার পরেও বাড়িতে ফেরাতে পারেনি পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ তরুণী উদ্ধার হওয়ার পরেও বাড়িতে ফেরাতে পারেনি পরিবার
শনিবার ● ৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজ তরুণী উদ্ধার হওয়ার পরেও বাড়িতে ফেরাতে পারেনি পরিবার

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই থেকে নিখোঁজ হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণী শ্যামলী ত্রিপুরা (১৯) কে ১৬ দিন পর উদ্ধার করেও বাড়িতে ফেরাতে পারেনি তার পরিবার।
জোরারগঞ্জ থানা পুলিশ ও নিখোঁজ হওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি তরুণীর বড় ভাইয়ের দায়ের করা সাধারণ ডায়েরির সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল আটটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেড়ামারা সাইবেনির খিল ক্ষুদ্র নৃগোষ্ঠি পাড়ার সুমন ত্রিপুরা ও ধনলক্ষী ত্রিপুরার মেয়ে শ্যামলী ত্রিপুরা (১৯) করেরহাট বাজারে বিউটি পার্লারে এসে আর ফিরে যায়নি এবং এরপর থেকে তার মাল্টিমিডিয়া মোবাইল সেট ও মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে পাওয়া না যাওয়ায় ঐদিন দুপুরে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ হওয়া শ্যামলী ত্রিপুরার বড় ভাই অনিক ত্রিপুরা। তার পরের দিন বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠি পাড়া পরিদর্শন করেন জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম। পরবর্তীতে অধিকতর তদন্তের স্বার্থে অভিযোগের বিপরীতে অনিক ত্রিপুরা একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৭, জিডি ট্র্যাকিং নং- 31W5DT) দায়ের করেন।
এবিষয়ে অনিক ত্রিপুরা জানান, ১৭ এপ্রিল ছিলো আমার ছোট বোন শ্যামলী ত্রিপুরার বিয়ের দিন। সকালে করেরহাট বাজারে বিউটি পার্লারে গিয়ে আর ফিরে না আসায় আইনী প্রক্রিয়ায় অগ্রসর হই এবং সাধারণ ডায়েরি দায়ের করি। দীর্ঘ ১৬ দিন পরে ২ মে শ্যামলী ও তার সাথে এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও বাড়িতে ফেরাতে পারিনি। উদ্ধার করার পর জানা যায়, যেদিন নিখোঁজ হয় বা পালিয়ে যায় ঐদিনই কোর্ট হলফনামার মাধ্যমে সে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জাহেদুল ইসলাম সাব্বির (২২) নামে এক মুসলিম যুবককে বিয়ে করে তার সাথে সংসার শুরু করে। থানায় নিয়ে আসার পর সে আমাদের সাথে যেতে রাজি হয়নি বরং তার প্রেমিকের সঙ্গে যেতে চায়। একপর্যায়ে তাকে আপোষ নামার মাধ্যমে ছেড়ে দিতে হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেন করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আজিজুল হাকিম বলেন, নিখোঁজ হওয়ার পর শ্যামলী ত্রিপুরার বড় ভাই অনিক ত্রিপুরার দায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে মোবাইল ট্র্যাকিং করে (প্রযুক্তির ব্যবহার করে) লক্ষীপুরের রামগতি থেকে শ্যামলী ত্রিপুরা ও তার প্রেমিক জাহেদুল ইসলাম সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং শ্যামলী ধর্মান্তরিত হওয়ায় এবং পরিবারের কাছে ফিরে যেতে রাজি না হওয়ায় আপোষনামার মাধ্যমে প্রেমিকের সঙ্গে ছেড়ে দেওয়া হয়।





আর্কাইভ