রবিবার ● ৫ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কাউখালীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালি উপজেলার দূর্গম বার্মাছড়ি এলাকায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এসময় আরো অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার ৫ মে ভোর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর।
পুলিশ জানায়, উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের দূর্গম বার্মাছড়ি এলাকায় ভোরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ৫নং ওয়ার্ডের মানিকছড়ি পাড়া এলাকার অরুন চাকমার মেয়ে আর্ষা চাকমা ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এসময় আরো চারজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত আর্ষা বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।
খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ওসি রাজিব চন্দ্র কর। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।





জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত