শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

--- মাহমুদুল হাছান, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি ::চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দ্বীপের দ্বিতীয় বৃহত্তর নতুন বাজার আকবর হাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রাত ২ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ৯৯৯ থেকে দ্রুত খবর পেয়ে রাত ৩ টা ফায়ার সার্ভিস এসে রাত ৪ টা নাগাদ আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সুত্র মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ও স্হানীয়দের মতে ভাঙ্গারি দোকান থেকে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে শাহাদাতের ভাঙ্গারির দোকান, হানিফের ফার্মেসী, মাখন শীলের সেলুন বেলালের স্টেশনারি দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় এতে তাদের আনুমানিক দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয় বলে জানা গেছে।
এ বিষয়ে নতুন বাজার আকবরহাট ব্যবসা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমেদ রুবেল বলেন, আগুন লাগার খবর শোনার সাথে সাথে ঘঠনাস্থলে আমি পরিদর্শন করছি । ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে কথা বলে এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-কে বিষয়টি অবহিত করেছি।
সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, রাত ২.৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৪.১০ মিনিট সম্পন্ন আগুন নিয়ন্ত্রণে আনি আমরা ।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এতে ক্ষয় ক্ষতি সহ দশ লক্ষ টাকার মালামাল ও উদ্ধার করি।





আর্কাইভ