শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর চলিত অর্থ বছরে ৩য় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর চলিত অর্থ বছরে ৩য় সভা অনুষ্ঠিত
সোমবার ● ৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর চলিত অর্থ বছরে ৩য় সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি :: আজ ৩ জুন-২০২৪ সোমবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩য় সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিতে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ।
সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ১২/০২/২০২৪ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২৩-২০২৪ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ২০ মে ২০২৪ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং (৩) বিবিধ।
সভা শুরু করার পূর্বে চেয়ারম্যান উপস্থিত বোর্ড পরিচালনা কমটি সকল সদস্যকে শুভেচ্ছা জানান। সভাপতির অনুমতিক্রমে উপসচিব সদস্য প্রশাসনা মোহাম্মদ মাহুবুবউল করিম বিগত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। তিনি বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতিসহ ২০ মে ২০২৪ পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের বাস্তবায়ন অগ্রগতি পর্যায়ক্রমে উপস্থাপন করেন।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকে পার্বত্যাঞ্চলে দুর্গম এলাকাগুলো উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি পার্বত্যাঞ্চলের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে জেলা ও উপজেলা সদরে বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া দুর্গম এলাকার ছেলে মেয়েরা যাতে ছাত্রাবাসে অবস্থান করে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে সেজন্য তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় ১টি করে ছাত্রাবাস নির্মাণ করা হবে। এক্ষেত্রে তিন পার্বত্য জেলা প্রশাসক ও তিন পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা প্রদানের আহবান জানান।
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক অবহিত করেন যে তিন পার্বত্য জেলায় ব্রীজ নির্মাণের সময় নান্দনিকতার বিষয়টি বিবেচনা পূর্বক ব্রীজের নক্সা প্রস্তুত ও নির্মাণ করা উচিত যাতে ভ্রমণ পিপাষু দর্শণার্থীরা সেখানে যায়। বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান যে, পার্বত্য এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষি সেচ ড্রেইন পাম্প হাউস স্থাপনের সময় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী’র নির্দেশনা রয়েছে। এছাড়া প্রকল্প গ্রহণের পূর্বে যেসব এলাকায় প্রকল্প গ্রহণ করা হবে সেসব এলাকায় স্থানীয় মানুষের চাহিদা অনুয়ায়ী বাস্তবভিত্তিক পরিকল্পনা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা দরকার মর্মে সভায় মতামত প্রদান করেন। তাই এখাতে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ রাখার বিষয়ে সভায় প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত ও বাস্তবায়নাধীন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে স্ব স্ব প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও নির্বাহী প্রকৌশলীগণ ধারাবাহিকভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এসময় তুলা চাষ প্রকল্প, কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প, সুগার ক্রপ প্রকল্প, রাঙামাটির বিভিন্ন উপজেলায় সেচ অবকাঠামো নির্মাণ, খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় সেচ ড্রেইন নির্মাণ, বান্দরবান বোয়াংছড়ি-রুমা পল্লী অবকাঠামো উন্নয়ন, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী অবকাঠামো নির্মাণ, বান্দরবান সাঙ্গু নদী ও সোনাখালের উপর ব্রীজ নির্মাণ, বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভা মাস্টার ড্রেইন নির্মাণ, আইসিটি প্রকল্প, রাবার প্রকল্প, ৪টি আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষা স্কিমের বাস্তব ও আর্থিক বিষয়ে সার্বিক বাস্তবায়ন অগ্রগতি এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রশাসনিক অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব) পরিচালনা বোর্ড সভার বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক মাঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চগ্যাঁ সভায় গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। এসময় বক্তরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের কর্মকান্ডের দৃশ্যমান হওয়ায় ভূয়সী প্রশংসা করেন।
সভাপতি আলোচনার শেষে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।
সভায় বোর্ডের যুগ্মসচিব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ, উপসচিব সদস্য অর্থ মোঃ জসীম উদ্দিন, সদস্য প্রশাসন মোহাম্মদ মাহবুবউল করিমসহ পরিচালনা বোর্ড সদস্যগণ ছাড়াও খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সিএমইউ জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সাগর পাল প্রশাসনিক কর্মকর্ত, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমাা প্রমুখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা

আর্কাইভ