সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত মাদক ব্যবসায়ীকে এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের মঞ্জুর রহমানের পুত্র শরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পরে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়ির পাশে কলা বাগানে এএসআই শামসুজ্জোহা ও মনিরুজ্জামান অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যহত থাকবে।





ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি