শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান নয়ন এর দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান নয়ন এর দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা
সোমবার ● ৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান নয়ন এর দায়িত্ব গ্রহণ ও বিদায় সংবর্ধনা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২ জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (চট্টগ্রাম -১) মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসমতআরা ফেন্সি কে বিদায় জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, মিরসরাই প্রেসক্লাব, শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।
বিদায় সংবর্ধনার জবাবে সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন পাঁচ বছর তাঁর দায়িত্বকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জনগণের সার্বিক সহযোগিতার জন্য সবাইকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান। দায়িত্ব পালনকালে তাঁর ভুল- ত্রুটি হয়ে থাকলে তাঁকে ক্ষমা করে দেওয়ারও অনুরোধ জানান তিনি।
বরণ করে সংবর্ধনার জবাবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মাননীয় এমপি মাহবুব উর রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে ও মিরসরাই উপজেলার
উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা চাই। আগামী ৫ বছর মিরসরাই বাসির কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়াতে মিরসরাই বাসির প্রতি কৃতজ্ঞ।
এ সময় মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগসহ প্রতিটি রাজনৈতিকদলের নেতা-কর্মী এবং সব শ্রেণীর মানুষের সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।
আলোচনা সভায় মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট হাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু বক্তব্য রাখেন। এসময় মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)