শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে এক কিলোমিটার রাস্তা সংষ্কার করল গ্রামবাসী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে এক কিলোমিটার রাস্তা সংষ্কার করল গ্রামবাসী
রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে এক কিলোমিটার রাস্তা সংষ্কার করল গ্রামবাসী

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০৮মিঃ) গাজীপুরের শ্রীপুরে গ্রামবাসী সরকারী রাস্তা সংষ্কার করেছে৷

১৬ এপ্রিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক যুবক, বৃদ্ধ এবং শিক্ষার্থীরা সংষ্কার কাজে অংশগ্রহণ করেন৷

বরমী ইউনিয়নের পোষাইদ আদিবাসী পাড়া থেকে টেংরা গণস্বাস্থ্য পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা তারা স্ব-উদ্যোগে সংস্কার করেন৷ তবে সামান্য সরকারী সহযোগিতা পেলে কাদামাটি থেকে রক্ষা পেতে পারেন বলে দাবী করেছেন পোষাইদ গ্রামবাসী৷

সরেজমিন গিয়ে দেখা গেছে, কোদাল, ঝুড়ি এবং চটের বস্তা দিয়ে জমি থেকে মাটি বহন করে রাস্তা ভরাট করছে৷

গ্রামবাসী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রাস্তাটি দিয়ে এলাকার শিক্ষার্থী, কৃষক, গৃহিণীসহ সকলের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ৷ ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যান গত পাঁচ বছরে এক মুঠ মাটিও রাস্তা সংষ্কারে ব্যবহার করেননি৷

যুবকেরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, নির্বাচন এলেই প্রার্থীরা অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রম্নতি দেন৷ নির্বাচন শেষ হলে কেউ কথা রাখেন না৷ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চোখে আঙ্গুল দিয়ে দুরবস্থা দেখানোর জন্যই আমাদের এ উদ্যোগ৷

পোষাইদ গ্রামের মোঃ মফিজ উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, ভৌগোলিকভাবে তেলিহাটী ইউনিয়নের ভিতরে ঢুকে গেছে পোষাইদ গ্রাম৷ কিন্তু খাতাপত্রে এটি বরমী ইউনিয়নের একটি গ্রাম৷ ফলে এ গ্রামে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় না৷

যুবক বিশ্বজিত্‍ চন্দ্র বর্মণ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, মাটিভর্তি ট্রাকের কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷
মোঃ আলম বলেন, পোষাইদ সমাজকল্যাণ যুব সংঘের সদস্যরা উদ্যোগ নিয়ে গ্রামবাসীকে রাস্তা সংষ্কারে একত্রিত করেছে৷

গৃহিণী শ্রীমতি রত্না রাণী বর্মণ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, বর্ষাকালে আমাদের ছেলে মেয়েদের কাদামাটি গায়ে মেখে স্কুলে যেতে হয়৷ শিক্ষকেরা না জানার কারণে ওই পরিবেশে তাদেরকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেয়না৷ জনপ্রতিনিধি ও সরকারের সুদৃষ্টি আমাদের যাতায়াতের পথ সুগম করতে পারে৷

এ ব্যাপারে বরমী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য হারুন অর রশীদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, বরাদ্দ না পাওয়ায় এলাকার পোষাইদের রাস্তাটি মেরামত করা যায়নি৷ একই কথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বেপারী৷

Go to Feedback





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ