শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
শনিবার ● ১৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: সিলেট বিভাগের ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ৩য় ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিগণ শনিবার (১৫ জুন) বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ বাক্য অনুষ্ঠানে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সদর, লাখাই; সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের ১০টি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বর্তমান ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এখন বাংলাদেশ উন্নত দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে দেশের সামর্থ যেমন বেড়েছে, সম্ভাবনাও বেড়েছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সরকারের কর্মপরিকল্পনার সম্মিলিত বাস্তবায়ন। জনগণের ভোটের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় মন্তব্য করে তিনি আরো বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ গড়তে পারলেই জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)