রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৭মাসের কারাদন্ড
কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৭মাসের কারাদন্ড

কাউখালী প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ইভটিজিংয়ের দায়ে এক
যুবককে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ৷
কাউখালী থানা সুত্রে জানা যায়,উপজেলার কচুখালী গ্রামের রবিন্দ্র নাথের
স্কুল পড়ুয়া মেযেকে ১৬ এপ্রিল দুপুরে রাস্তা দিয়ে একা যাওয়ার সময় ঘিলাছড়ি গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মোঃ রবি(২৬) হাত ধরে টানা টানা শুরু করে, এসময় মেয়েটি চিত্কার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে রবিকে ধরে কাউখালী থানায় সোপর্দ করেন৷ তার পরদিন তাকে উপজেলা নির্বাহী অফিসার এর অফিসে হাজির করলে মোঃ রবি তার দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উত্ত্যক্তকারী রবিকে রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে কাউখালী থানার এসআই সামশুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা