শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়ি ইউএনওকে প্রত্যাহারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়ি ইউএনওকে প্রত্যাহারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়ি ইউএনওকে প্রত্যাহারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ

--- পানছড়ি গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সঞ্চয় চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটে মো. নাঈম হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার-শাস্তি, ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়া ও বাঘাইহাট জোন কমান্ডার ও বাঘাইছড়ি ইউএনওকে প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি গণঅধিকার রক্ষা কমিটি।
আজ বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ সকাল সাড়ে ১০টায় পানছড়ির লোগাং আমতলী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি লোগাং ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিভিন্ন এলাকা থেকে শত শত জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার রক্ষা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অনীল চন্দ্র চাকমা।
গণঅধিকার রক্ষা কমিটির সদস্য মানিকপুদি চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সঞ্চয় চাকমা, ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পিসিপির পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি সভাপতি রিপন ত্রিপুরা।
সমাবেশে সঞ্চয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্নভাবে নাটক সাজিয়ে সাধারণ জুম্মদের ওপর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, বিভিন্ন দল গঠন করে দিয়ে পাহাড়ে দমন-পীড়ন চালাচ্ছে। আমাদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্মদের ধ্বংস করে দেয়ার জন্য শাসকগোষ্ঠি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। পাহাড়ে নিয়োজিত সামরিক প্রশাসন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে। আজ আমাদের জুম্মদের পিঠ দেয়ালে থেকে গেছে, পেছনে যাওয়ার কোন রাস্তা নেই। যে কোন বিনিময়ে আমাদের এই পাহাড়ে থাকতে হবে। যে কোন বিনিময়ে আমাদের ভুমিকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, অবিলম্বে মো. নাঈম হত্যাকারীদের মদদ ও আশ্রয়দাতা বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন ও বাঘাইছড়ি ইউএনওকে প্রত্যাহারের দাবিসহ ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবি জানান।
যুব নেতা বরুন চাকমা তার সংহতি বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসক গোষ্ঠীর ন্যায় বর্তমান বাংলাদেশের শাসকগোষ্ঠি জুম্ম রাজাকার মুখোশ-সংস্কার সৃষ্টি করে জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্ন ক্যাম্পে জুম্ম রাজাকার সংস্কার-মুখোশদের আশ্রয় দিয়ে খুন, অপহরণসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
পিসিপি নেতা সুনীলময় চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী জাত বিরোধী সংস্কার-মুখোশদের বাঘাইহাট জোনে আশ্রয় দিয়ে সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানি-নিপীড়ন করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় গত ১৮ জুন তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে শান্তি পরিবহন বাস চালকের সহকারী মো. নাঈম হত্যার শিকার হয়েছেন। তিনি সবাইকে জুম্ম ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নারী নেত্রী পরিণীতা চাকমা বলেন, আজ আমরা জুম্মরা বিভিন্নভাবে পেছনে পড়ে রয়েছি। পাহাড়ে এখন অনেক সমস্যা। পাহাড় এখন বিভিন্ন সংঘাতে জর্জরিত। কারো মায়ের বুক খালি হোক আমরা চাই না। পাহাড়ে যেন আর অন্যায় হত্যাকাণ্ড না ঘটে সেজন্য আজকের এই সমাবেশ। এভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধে হয়ে সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশের সভাপতি অনীল চন্দ্র চকমা বলেন, যে কোন অন্যায়-অবিচার হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়। তাই আজ পাহাড়ে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে আপনারা এখানে এসেছেন। পার্বত্য চট্টগ্রামে যে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে তার বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আগামীতে যে কোন গণআন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে সাজেকের বাঘাইহাটে মো. নাঈম-এর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাহিনী ভেঙে দেয়া এবং সন্ত্রাসী আশ্রয়দাতা বাঘাইহাট জোন কমাণ্ডার লে. কর্নেল খায়রুল আমিন ও বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তারকে প্রত্যাহারের দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)