শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া মেডিকেল কলেজ ফাঁকা : হিমশিম খাচ্ছে জেনারেল হাসাপাতাল
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া মেডিকেল কলেজ ফাঁকা : হিমশিম খাচ্ছে জেনারেল হাসাপাতাল
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া মেডিকেল কলেজ ফাঁকা : হিমশিম খাচ্ছে জেনারেল হাসাপাতাল

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে প্রতিদিন আন্তঃবিভাগে রোগী ভর্তি থাকে ৬৫০ থেকে ৭৫০ জন। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দেড় হাজার মানুষ। জরুরি বিভাগেও গড়ে ৩৫০ থেকে ৪০০ জন চিকিৎসা নিচ্ছে। বিপুলসংখ্যক রোগীর ভারে স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে হাসপাতালটিতে। তারপরও সীমিত জনবল, অবকাঠামো ও যন্ত্রপাতি দিয়ে সেবা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সরেজমিন দেখা গেছে, রোগী গিজগিজ করছে ওয়ার্ড থেকে বারান্দা পর্যন্ত। আছে নানা ধরনের অভিযোগও। বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীর চাপে পা ফেলার জায়গা নেই। মেঝেসহ খালি স্থানে পাটি ও চাদর পেতে অনেকে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে ১০ শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৫০ জনের বেশি। হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে ভর্তি আছেন অন্তত ৭০০ থেকে ৮০০ জন। অতিরিক্ত রোগীর খাবার ও ওষুধের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীর খাবার সরবরাহেও অনিয়মের অভিযোগ রয়েছে। রান্নার স্থানে গিয়ে দেখা যায়, মাংস কাটা হচ্ছে। কীসের মাংস কাটা হচ্ছে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ছাগীর মাংস। খাসির মাংস না দিয়েই বিল করা হচ্ছে। অসুস্থ ছাগল দেওয়ারও অভিযোগ রয়েছে। ঠিকাদাররা এসব সরবরাহ করে বলে জানান রান্নার কাজে দায়িত্বরতরা। স্বাস্থ্য পরীক্ষার পর জবাইয়ের নিয়ম থাকলেও তা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, অনেক কিছুরই সংকট আছে তবুও সাধ্যমতো সেবা দিচ্ছেন তারা। রোগীর চাপ থাকায় কিছু সমস্যা হচ্ছে স্বীকার করে জেনারেল হাসপাতালের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উল্টো চিত্র মেডিকেল কলেজের। জেলায় স্বাস্থ্যসেবার এ অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু নির্মাণ শুরুর এক যুগে শুধু একাডেমিক কার্যক্রম ও স্বল্প পরিসরে বহির্বিভাগের সেবা চালু হয়েছে। আন্তঃবিভাগ চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সমন্বয়হীনতা, অনিয়ম আর দুর্নীতির কারণে বারবার সময় বাড়িয়েও শেষ হচ্ছে না কাজ। হাসপাতালের বিশাল ভবন ফাঁকা পড়ে আছে। অথচ রোগীর চাপ সামাল দিতে নাজেহাল জেনারেল হাসপাতাল। মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে নিচতলায় চিকিৎসকরা রোগী দেখছেন। তবে পরীক্ষা-নিরীক্ষা করাতে রোগীদের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। ২০১২ সালে নির্মাণকাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের। তবে এক যুগ ধরে অনিয়ম-দুর্নীতির কারণে বারবার পিছিয়েছে নির্মাণকাজ। কয়েক বছর আগে একাডেমিক কার্যক্রম শুরুর পর সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি বহির্বিভাগ চালু করা হয়। এরপর আরও ছয় মাস পেরিয়ে গেলেও রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়নি। হাসপাতালের বিভিন্ন কক্ষে দামি যন্ত্রপাতি ও ফার্নিচার পড়ে আছে। এসব বাক্সবন্দি করে রাখা হয়েছে। এর মধ্যে এমআরআই, আলট্রাসনো, এক্স-রেসহ অন্তত ১৩ ধরনের দামি যন্ত্রপাতি রয়েছে। এসব কেনার পর তা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মানের যন্ত্র কেনার নির্দেশ দেওয়া হয়েছে, সেই শর্ত না মেনে কেনার অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদক তদন্ত করে অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, আমরা অভিযান চালিয়েছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণের প্রকল্প পরিচালক সরওয়ার জাহান জানান, হাসপাতাল চালুর বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। যন্ত্রপাতি কেনায় কোনো অনিয়ম হয়নি বলে দাবি তাঁর।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)