শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ড. এফ দীপংকর বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ড. এফ দীপংকর বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. এফ দীপংকর বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার গোদারপার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের (৫৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত টেবিলের উপরে একটি চিঠি পাওয়া যায়।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার তারাছা ইউনিয়নের গোদারপার এলাকার ওই বৌদ্ধ বিহার থেকে লাশ উদ্ধার করা হয়। ড. এফ দীপংকর মহাথের আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের ধর্মগুরু ছিলেন। তিনি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ফরাঙ্গী গ্রামের বাসিন্দা।
বৌদ্ধ বিহারের অন্যরা জানান, প্রতিদিনের মতো রাতে ধ্যান সাধনা শেষে এফ দীপংকর মহাথের ঘুমাতে যান। সকাল থেকে দুপুরে গড়িয়ে গেলেও বিহার বন্ধ দেখতে পেয়ে অন্য ভিক্ষুরা গিয়ে তার লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অন্য বৌদ্ধ ভিক্ষুরা ধারণা করছেন, ড. এফ দীপংকর মহাথের আত্মহত্যা করেছেন। তবে এটি তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।
বৌদ্ধ বিহারে ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, এফ দীপংকর মহাথের বিহারের গুহার মধ্যে একাই থাকতেন। কয়েক দিন ধরে একটি মহল তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। তবে কে বা কারা হুমকি দিয়েছেন, তা তারা জানেন না।
লাশের গলায় দড়ি দেওয়া থাকলেও পা মাটিতে লাগানো থাকায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ভুটান বড়ুয়া ধারণা করছেন।
রোয়াংছড়ি থানার ওসি পারভেজ আলী জানান, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চিঠি উদ্ধার করা হয়েছে। কী ঘটেছে, কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
‘আমার প্রিয় শিষ্যগণ’ সম্বোধন করে লেখা ওই চিটিতে মূলত বৌদ্ধ বিহার নিয়ে তার স্বপ্ন এবং সেই অসমাপ্ত স্বপ্ন পূরণে সবাইকে কাজ করে যেতে বলা হয়েছে। তাতে লেখা আছে, ‘আমার এই স্বপ্নগুলো পূরণ করার জন্য নিম্নোল্লিখিত ভিক্ষুদের উপর দায়িত্ব দিয়ে গেলাম।
যেমন ১. প্রজ্ঞামিত্র ভিক্ষু, ২. জ্ঞানারণ্য ভিক্ষু, ৩. মেসিয় ভিক্ষু, ৪. কুশলানন্দ ভিক্ষু, ৫. বঙ্গগিরি ভিক্ষু, ৬. রুপায়তন ভিক্ষু, ৭. বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার সারিপুত্র ভিক্ষু, ৮. মোদগল্যায়ন ভিক্ষু, ৯. রাষ্ট্রপাল ভিক্ষু… ইত্যাদি। অন্যান্য ভিক্ষুদের নিয়ে আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।’ প্রতিটা কাজ জেষ্ঠভ্রাতা নাগফেনের পরামর্শ মোতাবেক করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
চিঠির শেষাংশে শিষ্যদের ‘শাসন-অনুশাসন করার সময়’ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

পরম পূজনীয় ধুতাঙ্গ সাধক গোদারপার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড.এফ দীপঙ্কর মহাথেরো মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ১৪ জুলাই তার নিজ জম্মভূমি চট্টগ্রামের ফটিকছড়ির ফরাঙ্গীখিল গ্রামে অনুষ্ঠিত হচ্ছে।

পরম পূজনীয় ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাস্থবির মহোদয়ের এই রহস্যময় মৃত্যুতে সিএইচটি মিডিয়া পরিবার শোকাহত।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)