শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটকে সবার সহযোগিতায় বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটকে সবার সহযোগিতায় বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটকে সবার সহযোগিতায় বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে

---
রাউজান প্রতিনিধি:: (৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, চুয়েট পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে আমরা বিশ্বমানের হিসেবে গড়ে তুলব।

এ লক্ষ্য আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি মঙ্গলবার ১৯ এপ্রিল চুয়েটের পশ্চিম গ্যালারিতে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
চুয়েটের পশ্চিম গ্যালারিতে আজ বিকেল অনুষ্ঠিত মতবিনিময়কালে কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন কম্পট্রোলার অব একাউন্টস মো: মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তীসহ কর্মকর্তা সমিতির সভাপতি ডা: মীর মুরতজা রেজা খান, সাধারন সম্পাদক আমীন মো: মুসা, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাধারন সদস্য কবীর আহমেদ ভূইয়া। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো: জামাল উদ্দীন, সাধারন সদস্য  মুহাম্মদ শহিদুজ্জামান ও আবদুল আল হান্নান ।
ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট পরিবারের প্রত্যেকের কাজই মূল্যবান। এখানে সকলকে মূল্যায়ন করা হবে। সকলের সার্বিক অবদানে একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। এই বিশ্ববিদ্যালয়ও সেভাবে এগিয়ে যাবে। আমি বর্তমানে প্রো-ভিসি পদ থেকে ভারপ্রাপ্ত ভিসি পদে এসেছি। এর আগে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে আরো ৪জন দায়িত্ব পালন করেন। আমি সকলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। বিশেষ করে সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমকে তাঁর সার্বিক অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ
ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে অকৃত্রিমভাবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যেতে হবে। আমাদের এখনো অনেক কাজ বাকি। সেসব কাজ আমরা সকলের সার্বিক সহযোগিতায় সম্পাদনে আগ্রহী। এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রার জন্য যা যা করা দরকার সবই আমরা করব। ক্যাম্পাসকে শান্ত ও কার্যকর রাখতে আমাদেরকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যা ন্যায়সংগত প্রাপ্য তাকে তার অধিকার অবশ্যই প্রদান করা হবে। কাউকে অন্যায়ভাবে বঞ্চিত বা হেয় করা হবে না। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আর কিছু সম্পদও আছে। আমাদের এসব মাথায় রেখে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে হবে ।





আর্কাইভ