শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারও বরখাস্ত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারও বরখাস্ত
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি মেয়র মান্নান আবারও বরখাস্ত

---

গাজীপুর জেলা প্রতিনিধ :: (৬ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

১৯ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়৷
উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত বরখাস্ত আদেশে বলা হয়, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় গত ২ সেপ্টেম্বর গাজীপুরের আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন৷ এ জন্য ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে তাকে বরখাস্ত করা হয়েছে৷

এর আগে মান্নানকে ২০১৫ সালের ১৯ আগস্ট বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ৷ আদালতের রায়ে সেই বরখাস্ত আদেশ বাতিল হলে ১৭ এপ্রিল রবিবার মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব গ্রহণের কথা ছিল৷ কিন্তু এক বছরেরও বেশি সময় কারাবাসের পর সমপ্রতি মুক্তি পাওয়া মেয়র মান্নান ১৫ এপ্রিল আবার গ্রেফতার হন৷
গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান গ্রেফতার হন৷ গাড়ি পোড়ানোসহ ১০টি মামলা ছিল তার বিরুদ্ধে৷ উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি গত ২ মার্চ কারাগার থেকে মুক্তি পান৷

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সোমবার হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন৷ ১৩ এপ্রিল বুধবার আপিল বিভাগও হাইকোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন৷





আর্কাইভ