শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাথে জামায়েত ইসলামীর মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাথে জামায়েত ইসলামীর মতবিনিময়
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাথে জামায়েত ইসলামীর মতবিনিময়

--- সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্তমানে দেশের এই ক্রান্তিকালীন সময়ে দেশ গঠনে দলমত নির্বিশেষে কীভাবে কাজ করা যায় তা নিয়ে মতবিনিময় সভা হয়।
সভার শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বৈষম্য বিরোধী আন্দোলন যে সকল ছাত্রজনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনে অংশ গ্রহনকারী সকল ছাত্রজনতার প্রতি। তিনি আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে রাজনৈতিক রোষানলে পড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদেরকেও কৃতজ্ঞভরে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক যায় যায় দিন ও দেশ বর্তমান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামাতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের, উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এস এম হালিম উল্ল্যাহ, শূরা কর্মপরিষদ সদস্য মাস্টার জাপর ইকবাল, শূরা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন সিরাজী, তথ্য ও প্রচার সম্পাদক শাহেদ খান, শূরা কর্মপরিষদ সদস্য আবদুল ওয়াদুদ কাউছার,মাওলানা সোলাইমান চৌধুরী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাওলানা জিয়াউল হাসান।
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক প্রথম বাংলা প্রতিনিধি মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক ভোরের আওয়াজ ও বর্তমান কথা প্রতিনিধি মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক আজকালের সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার বার্তা প্রতিনিধি জাহেদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যকারি সদস্য বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।





আর্কাইভ