শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গণমাধ্যমের কর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গণমাধ্যমের কর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গণমাধ্যমের কর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে কর্মরত গণমাধ্যমের কর্মীদের সাথে সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তাদের মতবিনিময় সম্পন্ন হয়েছে। রবিবার ১১ আগষ্ট রাত আটটার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সেনাবাহিনীর ইউনিট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল মামুন। সাথে উপস্থিত ছিলেন মেজর আল আমিন ও মেজর আরেফিন।

গনমাধ্যমকর্মীদের মধ্য থেকে বিভিন্ন প্রস্তাবনা বিষয়ে সকলের পক্ষে কথা বলেন শারফুদ্দিন কাশ্মীর, মাহবুব পলাশ, নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু, নয়ন কান্তি ধুম, আনোয়ারুল হক নিজামী, এম মাঈন উদ্দিন, রাজীব মজুমদার, রাজু কুমার দে, নাছির উদ্দিন, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, অজয় দে প্রমুখ সংবাদকর্মী।

মত বিনিময়কালে ল্যাফট্যানেন্ট কর্ণেল আল মামুন বলেন, “জনগনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উপজেলার যে কোথাও কোন প্রকার চাঁদাবাজি, জানমালের উপর হামলা কিংবা আইনশৃংখলাজনিত যে কোন বিষয়ে জনগনের সুরক্ষা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।
মিডিয়া এবং মিলিটারি সমন্বয় থাকা জরুরী উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী পাশে এবং সাথে আছে এটা জনগণকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই। জনগণের জানমাল রক্ষায়
অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর নির্দেশনার কথাও বলেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)