শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের করেরহাটে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: অবৈধভাবে ক্রমাগত বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গনের কবলে ফেনী নদীর তীরবর্তী চট্টগ্রামের মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর বাজার নিকটবর্তী মোল্লা বাড়িটি ভাঙ্গনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। তারমধ্যে সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার সময় বসতঘর, আসবাবপত্র, স্কুল পড়ুয়া সন্তানদের শিক্ষা উপকরণ, খাবার, টিউবয়েল,গোয়ালঘর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ের পরে ঐ বাড়ির বসত ভিটাতে নতুন করে তীব্র ভাঙন দেখা দিয়েছে, এতে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আতংকে দিন কাটছে ঐ বাড়ির ৭ পরিবারের বাসিন্দাদের। গত শুক্রবার সরেজমিনে গিয়ে তারই ভয়াবহতা লক্ষ্য করা গেছে। বন্যার সময় এবং বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনরকম সরকারি সহযোগিতা পায়নি এবং বন্যা পরবর্তী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করলেও স্থায়ী পুনর্বাসনের বিষয়ে কোন আশ্বাস দেয়নি বলে বিপদগ্রস্ত পরিবারগুলো’র পক্ষ থেকে জানানো হয়।

ঐ বাড়ির ক্ষতিগ্রস্ত সাত পরিবারগুলো হচ্ছে, জাফর উদ্দিন বাবুল (৪৫), মহিউদ্দিন(৬৫), ফখরুল ইসলাম (৩০), ইউনূস(৪৫), জালাল উদ্দিন (৫০), জাকির হোসেন ভুঁইয়া (৪৭) ও রিয়াদ হোসেন (৩২)।

ভাঙ্গন কবলিত ভুক্তভোগী মোল্লা বাড়ির বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, গেল কয়েক বছর ধরে ক্রমাগত বালু উত্তোলনের কারণে ভাঙ্গনের ফলে নিজস্ব জমি নদী গর্ভে বিলীন হয়ে সবশেষে আমাদের বাড়িটি ভাঙ্গনের কবলে হুমকির মুখে ছিলো, তারমধ্যে এবারের ভয়াবহ বন্যায় সবকিছু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বসতঘর নদী গর্ভে বিলীন হবে এই আতংকে নির্ঘুম কাটতে হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে মিরসরাইয়ে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের জানান, বন্যা পরবর্তী ফেনী নদী তীরবর্তী ভাঙ্গন কবলিত ও ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সেই সব স্থান চিহ্নিত করে ১৮ সেপ্টেম্বর (বুধবার) থেকে জরিপ কার্যক্রম চলবে।





আর্কাইভ