শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সদস্য ও স্বেচ্ছাসেবী পুনর্মিলনী, সীরাত আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমআ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতিভোজ এর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন, স্বেচ্ছাসেবী পুনর্মিলনী ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। উক্ত প্রীতিভোজে উপজেলার ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড় শতাধিক প্রতিনিধি ছাড়াও অতিথি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খী, সংগঠনের প্রাক্তন সদস্য ও চলমান কার্যনির্বাহী সদস্য সহ প্রায় ৪ শতাধিক লোক অংশ গ্রহণ করে।

প্রীতিভোজ শেষে ২য় পর্বে সংস্থা’র সদস্য হাফেজ আব্দুল হাকিমের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কার্যক্রমে সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি’র সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য আবু হাসনাত লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, প্রজন্ম মিরসরাই’র প্রতিষ্ঠাতা ইউনুস নূরী, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার’র প্রতিষ্ঠাতা সারফুদ্দীন।
এসময় মহানবী (সাঃ) এর জীবনী নিয়ে প্রশ্নোত্তর পর্বে ৫ জনকে পুরস্কৃত করা হয় এবং হিতকরী’র প্রতিষ্ঠা বার্ষিকী’তে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ যুব ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সীরাত নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসাইন নিজামী ও আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হিতকরী সংগঠনের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল জানান, ২০০১ সালের ২০ সেপ্টেম্বর মাত্র ২৭ জন সদস্য নিয়ে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে উক্ত সংগঠন জাতীয় দিবস পালন, বৃক্ষ রোপণ, সড়ক সংস্কার, মাদক ও যৌতুক বিরোধী কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, হেফজ মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ, ক্যান্সার রুগীর আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের সহায়তা, বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে উক্ত সংগঠনে ২৯২ জন সদস্য রয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ