শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার মাদক সম্রাট পোল্লাদ এখন কোটিপতি
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার মাদক সম্রাট পোল্লাদ এখন কোটিপতি
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার মাদক সম্রাট পোল্লাদ এখন কোটিপতি

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দীর্ঘ দুই যুগ ধরে পোল্লাদ দাস কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের আলামপুর বাজারের পূর্ব পাশে দাস পাড়াতে বীরদর্পে প্রশাসন ও উক্ত এলাকার কথিত মন্ডল মাতব্বর ও জনপ্রতিনিধিকে ম্যানেজ করে গড়ে তুলেছেন মাদকের অভয়ারন্য। বর্তমানে সে এখন আর কাউকে তোয়াক্কা করেন না। তিনি নিজেই এখন ক্ষমতাধর ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছে। এই মাদক ব্যবসা করে ইতিমধ্যে তিনি কোটি টাকার মালিক বনে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ২৫-৩০ লক্ষ টাকা খরচা করে ধুমধাম করে নিজের মেয়েকে বিয়ে দেন।
তার ভয়ে দাস পাড়ার বাসিন্দারা সব সময় আতঙ্কিত থাকে। তার পলিসি একটু ভিন্ন ব্যসায়ের শুরু থেকে ছোট-ছোট শিশুদেরকে বিনামুল্যে ইয়াবা সেবন করিয়ে তাদেরকে মাদকাসক্ত বানিয়েছে, তারাই এখন বড় খরিদ্দার।
তার বিরুদ্ধে ২০১৭ সালে কুষ্টিয়ার বিভিন্ন দপ্তরে গণপিটিশন দায়ের করেছিল এলাকাবাসী। অবশেষে ফাঁসীর আসামী স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামানের সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত হয়ে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ওয়াদাবদ্ধ হয়ে ব্যবসা করবে না বলে কান ধরে উঠবস করেছিল। ওয়াদা করে এসেই পুনরায় শুরু করেছিল মাদকের ব্যবসা।
তার কয়েকদিন পরেই ঝিনাইদহ র্যাবের হাতে ৪৭০ পিস ইয়াবা সহ আটক হয়েছিল। তার ব্যবসা শুধু অত্র এলাকার মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি একজন ডিলার সে বিভিন্ন জেলায় মাদকের বড়-বড় চালান পাচার করে যাচ্ছে, এই কথাগুলো মুঠোফোনে জানালেন আলামপুরের এক স্কুল শিক্ষক। অন্যদিকে বালিয়াপাড়া গ্রামের এক সমাজপতি জানান, বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ই আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের দিন সন্ধ্যায় ১০/১২টি মোটর সাইকেলযোগে তারই অনুসারী কিছু যুবক ঢোকে তার ঘরবাড়ী ভাংচুরের জন্য, তাৎক্ষনিকভাবে তাদেরকে নগদ আড়াই লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে ফিরিয়ে দেয়।
তারই এক অনুসারী গত দুদিন আগে প্রতিবেদককে বলেন, পোল্লাদের নিউজ বন্দ করতে কত লক্ষ টাকা লাগবে। কারন পোল্লাদ নিজে মুখেই প্রতিবেদকের কাছে স্বীকার করেছে যে ‘ব্যাবসা করলেও দোষ-না করলেও দোষ’ এ জন্যই আমি মাদক ব্যবসা করছি। এই পোল্লাদ গত দুই যুগ আগে আলামপুর বালিয়াপাড়া বাসষ্ট্যান্ডে বসে জুতা-স্যান্ডেল মেরামতের কাজ করতো, হঠাৎ করেই মাদক ব্যবসা করে তার ভাগ্যোর চাকা ঘুরে গেল। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই, চালিয়ে যাচ্ছেন ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা। তার এই ব্যবসায় সাথে জড়িত আছে তার বউ, ভাই এবং ঐ পাড়ারই কয়েকজন মাদকসেবী। তার নিজ বাড়ীতেই গড়ে তুলেছেন মাদকের স্বর্গরাজ্য।
সে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবা সহ ধরা পড়লেও আইনের বেড়াজাল দিয়ে বেরিয়ে এসেই শুরু করে তার অবৈধ ব্যবসা। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিকবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। সম্প্রতি চলতি মাসের ৯/১০ তারিখে তার বিরুদ্ধে একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। কারন বর্তমানে দেশে চলছে আইন শৃংখলার পরিস্থিতির অবনতি। পুলিশ, ডিবি ও নারকোটিকস্ কেউই মাঠে নেই সেই সুযোগটা কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি সে, সাংবাদিককে অকথ্য ভাষায় বিভিন্ন মাধ্যম দিয়ে গালিগালাজ করেছে এবং টাকা দিয়ে কিনেও নিয়েছে বলে যাচ্ছেন। এই কথাটি নির্ভরযোগ্য একটি সূত্র প্রতিবেদকে জানায়।

তবে এ বিষয়ে স্থানীয় আলামপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই ফিরোজের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমি জানি কিন্তু তাকে আমরা মাদকসহ হাতে নাতে ধরতে পারছি না, হাতে নাতে না ধরতে পারলেতো কোন লাভ হবে না। ক্যাম্প ইনচার্জের কথা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে তারার বলেন, এখানেতো ক্যাম্প ইনচার্জ অবুঝ বাচ্চা শিশুর মত মন্তব্য করেছেন, তারা ইচ্ছে করলে যখন তখন তাকে ধরতে পারে কিন্তু তিনি ধরবেন না কারন তার কাছ থেকে নিয়মিত মাশোহারা নিয়ে ব্যবসা করার পথ পরিস্কার করে দিয়েছে। তারা এটাও বলেন, ইতিপূর্বে র্যাব এসে তাকে মাদক বাদেই ধরেছিল, কিন্তু পাছার উপর যখন দুঘা দিল সাথে সাথে ৫৭০ পিচ বের করে দিল আমরাতো নিজে চোখে দেখেছি। তার ব্যবসা শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নেই। কুষ্টিয়া শহরের মাদক সেবীরাও চলে যাচ্ছে তার কাছে মাদক কিনতে। তারা আরো জানায়, তার মাদকের হট স্পট এখন বালিয়াপাড়া পশু হাট। বিকেল থেকেই পশু হাটের মধ্যে বিভিন্ন ব্রান্ডের নামি দামি মোটরসাইকেল প্রাইভেট কার নিয়ে শহর থেকে মাদক সেবীরা এসে উক্ত পশু হাটের মধ্যে সেবন করে। তার পার্শ্ববর্তী বাসিন্দারা জানায়, গত দুই যুগ ধরে মাদক ব্যবসা করে ইতিমধ্যে সে কোটি টাকার মালিক বনে গেছেন। ক্রয় করছে একটি পর একটি জমি, তৈরী করছে বাড়ী। অপর দিকে নিঃস্ব হচ্ছে স্থানীয় অভিভাবকরা। স্থানীয় অভিভাবকরা একদিকে সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছে, অন্যদিকে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পোল্লাদের মাদকের ভয়াল থাবায় গ্রাস করেছে গ্রামের উঠতি বয়সী যুবকদের, ফলে বিপথগামী হয়ে পড়ছে তারা।

তবে তার বিরুদ্ধে ধর্ষন, হত্যা ও মাদকের মোট ৫/৬টি মামলা চলমান আছে কুষ্টিয়ার আদালতে। স্থানীয় বাসিন্দারা আবারো সোচ্চার হয়ে উঠেছেন পোল্লাদের বিরুদ্ধে, তারা বলেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যদি তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা না করে তাহলে আমরাই ব্যবস্থা নিব। তাদের একটাই কথা আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে পোল্লাদ দাসকে যে কোন মুল্যে আমরা প্রতিহত করব।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)