শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে আইন শৃঙ্খলার অবনতি এক সপ্তাহের মধ্যে ৮টি গরু চুরি
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে আইন শৃঙ্খলার অবনতি এক সপ্তাহের মধ্যে ৮টি গরু চুরি
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে আইন শৃঙ্খলার অবনতি এক সপ্তাহের মধ্যে ৮টি গরু চুরি

--- নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে গত ৬দিনে পৃথক দুটি স্থান থেকে ৮টি গরু চুরির খবর পাওয়া গেছে। গরু চুরির ঘটনায় দুইজনকে আটক করা হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোন গরু উদ্ধার হয়নি। এতে গরু নিয়ে দুশ্চিন্তায় রাত্রীযাপন করছেন গরু মালিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী শেখ পাড়া থেকে গত ২১ সেপ্টেম্বর রাতে বাড়ির ভেতরের গোয়ালঘর থেকে হেলাল উদ্দীন মন্ডল ৩টি ও সুলতান হেসেনের ২টি এবং গত ২৭ সেপ্টেম্বর রাতে গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণ পাড়া গ্রামের মৎস্য চাষী জুয়েলের বাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।
আরো জানা গেছে, গত দুই দিনে গরু চুরির ঘটনায় আক্কেলপুর থানা পুলিশ দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। আটককৃতরা হলো গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণ পাড়া গ্রামের মোহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (৩২) এবং একই ইউনিয়নের বারইল গ্রামের মিলো মন্ডলের ছেলে মোসলেম উদ্দীন মনির (৪৬)। তাদের দুই জনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চুরি ও মাদক বিষয়ে একাধিক মামলা রয়েছে।
আক্কেলপুর থানা পুলিশের দাবী, আটক হওয়া দুই ব্যাক্তিই গরু চোর চক্রের সদস্য এবং এই সকল গরু চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
হটাৎ গরু চুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রাত্রীযাপন করছেন গরু মালিকরা। নিরাপত্তা ব্যবস্থ্যা জোড়দারের দাবী জানিয়েছেন অনেকেই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, তারা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। আক্কেলপুরে গরু চুরির ঘটনায় তাদের সম্পৃক্তা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।





আর্কাইভ