শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার আতুড়ঘর খ্যাত মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের পরামর্শ, মতবিনিময় ও সংস্কার বিষয়ক মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের উজ্জীবিত করার লক্ষে, সমন্বয় সাধন, গনমুখী গঠনতন্ত্র প্রণয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত মতামত সভা অনুষ্ঠিত হয়।

মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রজন্ম মীরসরাই এর পরিচালক প্রকৌশলী ওমর ফারুক ও সোনালী স্বপ্ন’র প্রতিষ্ঠাতা মইনুল হোসেন টিপু’র যৌথ সঞ্চালনায় আয়োজিত মতামত সভায় ১নং করেরহাট থেকে ১৬ নং সাহেরখালী পর্যন্ত ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ৩৭ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অংশ গ্রহণকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে উদয়ন ক্লাব, জাগ্রত প্রতিভা, অদম্য যুব সংঘ, হিতকরী, প্রজন্মের ভাবনা করেরহাট, ফ্রেন্ডশীপ-৯৮ করেরহাট, মিরসরাই সমাজকল্যাণ পরিষদ, অনির্বাণ যুব ক্লাব, সোনালী স্বপ্ন, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রজন্ম মিরসরাই, তারকা ক্রিড়া সংঘ, বিডি ক্লিন মিরসরাই, রংধনু ক্লাব, সুপ্ত প্রতিভা, স্বপ্নতরী৭১, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার, বাতিঘর যুব সংঘ, রক্তিম পরিবার, পূর্ব হিঙ্গুলী প্রজন্ম ক্রীড়া সংঘ, ব্রাদার্স এলিভেন যুব ও ক্রীড়া সংঘ, তাইফা, হাবিলদার বাসা ক্রীড়া সংঘ, কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশন, রক্তিম ক্লাব, আদর্শ গ্রাম শেখটোলা, শিক্ষা সহায়তা ফাউন্ডেশন, কাটাছরা গ্রাম উন্নয়ন সমিতি, এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাব, শিক্ষা সহায়তা ফান্ড, মিরসরাই এডুকেশন সোসাইটি, জাস্ট গ্রীণ, চাইল্ড কেয়ার বাংলাদেশ, আই.পি.এম দীঘির পাড়া কৃষি ক্লাব, সৈয়দপুর সমাজকল্যাণ সংঘ উল্লেখযোগ্য।

এসময় দশ’টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাদের প্রস্তাব ও মতামত ব্যক্ত করেন।

সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা মিরসরাই সংস্কার, গঠনতন্ত্র ও নীতিমালা প্রণয়ন, আহবায়ক কমিটি গঠন ও কার্যক্রম সমাপ্তি’র পরে বিলুপ্তিকরণ, মেসেঞ্জার গ্রুপ, এডমিন ও মুখপাত্রের দায়িত্ব-কর্তব্য, অনুষ্ঠান উদযাপন ও আয়ব্যয় হিসাব উপস্থাপন, অনুষ্ঠান সম্পন্নকরণে ইউনিয়ন ভিত্তিক কো-অর্ডিনেটর বা সহকারী সমন্বয়ক’দের দায়িত্ব অর্পণ, সমন্বয়কদের দায়িত্ব কর্তব্য, সংস্থা’র প্রতিনিধিদের দায়িত্ব হস্তান্তর ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সমন্বয় করে সামাজিক কার্যক্রম পরিচালনা সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে এই মতামত সভায়।

এছাড়াও ফেনী নদীর ভাঙ্গন রক্ষায় করণীয়, বসতভিটা ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হওয়া সম্পর্কে স্বেচ্ছাসেবীদের করণীয় এবং মানববন্ধন করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ফলপ্রসূ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন সোনালী স্বপ্ন’র প্রতিষ্ঠাতা মঈনুল হোসেন টিপু।

অনুষ্ঠানে শান্তি নীড়’র প্রয়াত সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল এর স্মরণে নীরবতা পালন ও দোয়া করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ