শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের উন্নয়নের কারিগর সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টার চলে গেলেন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের উন্নয়নের কারিগর সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টার চলে গেলেন
শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের উন্নয়নের কারিগর সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টার চলে গেলেন

---

ঝিনাইদহ প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম মাষ্টার বৃহস্পতিবার বিকালে ইনত্মেকাল করেছেন (ইন্না লিল্লাহে—–রাজেউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য দলীয় নেতাকর্মী এবং শুভান্যুধায়ী রেখে গেছেন৷
পারিবারিক সুত্রে জানা, দীর্ঘদিন তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন৷ গত বছর তাকে উন্নত চিকিত্‍সার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়৷ বিএনপির এই নেতার বড় ছেলে রণি জানান, বৃহস্পতিবার ঢাকার গ্যাস্টোলিভার হাসপাতালে বিকাল ৩.০৩ টার দিকে তার বাবা ইন্তেকাল করেন৷ মরহুমের মৃত্যুর খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা হাসপাতালে ছুটে যান৷ সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের মরদেহ তার বনানীর বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে৷ শুক্রবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে তাকে দাফন করা হবে৷ পারিবারিক সুত্রে জানা গেছে,
১৯৪৯ সালে শহিদুল ইসলাম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে জন্মগ্রহন করেন৷ তার বাবার নাম রাহাতুল্লা সরদার৷ আর মায়ের নাম ফজিলতুন্নেছা৷ চার ভাইয়ের মধ্যে শহিদুল ইসলাম ছিলেন দ্বিতীয়৷ তিনি মহেশপুর হাই স্কুলের ক্রিড়া শিক্ষক ছিলেন৷ শিক্ষক তেকে রাজনীতিতে প্রবেশ করেন ৯০ সালে৷ বিএনপিতে যোদ দিয়ে ১৯৯১ সালে শহিদুল ইসলাম মাষ্টার বিপুল ভোটে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন৷ দলীয় তহবিলের টাকা নির্বাচন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে ফেরত্‍ দিয়ে তিনি নজীর সৃষ্টি করেন৷
এরপর তিনি আরো ৩ বার ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় অভুতপূর্ব উন্নয়ন কাজ সাধন করেন৷ তিনি বিদ্যু, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির সভাপতি হয়ে ঝিনাইদহ জেলায় বিদ্যুত্‍ লাইন সমপ্রসারণে বিশেষ অবদান রাখেন৷ বিশেষ করে তিনি তার নির্বাচনী এলাকায় পল্লী বিদ্যুতের আলোয় গ্রামগুলো আলোকিত করেন৷ তিনি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার শত শত কিলোমিটার কাচা রাস্তা পাকা করেন৷
এছাড়া রাস্তা, ব্রীজ, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ভবন নির্মান করে জনগনের আস্থা অর্জন করেন৷ তার মৃত্যুতে মহেশপুর ও কোটচাঁদপুর নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ নেতাকর্মীরা দলে দলে আসছেন প্রিয় নেতার বাড়ি মহেশপুরের ভালাইপুর গ্রামে৷ এদিকে মোঃ শহিদুল ইসলাম মাষ্টারের মৃত্যুতে ঝিনাইদহ জেলা ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগন শোক প্রকাশ করেছেন ৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)