শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঘোড়াঘাট প্রতিনিধি :: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার ০৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক
সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
আলোচনা সভায় শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ঘোড়াঘাট কেসি স্কুল ও কলেজ অধ্যক্ষ লুৎফর রহমান সরকার, নুরজাহানপুর অব: সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাব হোসেন সরকার, ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান, রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, দক্ষিন জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বিগত সরকারের আমলে তৈরি শিক্ষা কারিকুলাম বাতিল, তাদের বেতন কাঠামোর বৈষম্য দূর করা সহ ন্যায্য দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালিবের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এবং অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা