শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ
শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ যুব ক্লাবের উদ্যোগে এবং সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেডের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত, সুবিধাবঞ্চিত, অসহায় ৭০ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে মানবিক উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট বাজারস্থ পোস্ট অফিস রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংক চত্বরে এসব মানবিক উপহার বিতরণ করা হয়।

অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে মানবিক উপহার বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলমগীর হোসেন, রাজনীতিবিদ ও সমাজকর্মী কামাল উদ্দিন, আসাদ উল্যাহ, জহির উদ্দিন, সমাজসেবক মোতাহের হোসেন রাসেল, প্রজন্মের ভাবনা করেরহাট’র এডমিন দীন মোহাম্মদ দিলু, অনির্বাণ যুব ক্লাবের পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম।

এছাড়াও মানবিক উপহার বিতরণের সময় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারি উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে। ২০২৩ সালের ৩০ নভেম্বর তারিখে অনির্বাণ যুব ক্লাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধনপ্রাপ্ত হয় যাহার নিবন্ধন নম্বর-চট্ট- ১২২/২৩।





আর্কাইভ