শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার
সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও এক লক্ষ তেইশ হাজার টাকাসহ নিউটন ধর (২৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার ২৫ নভেম্বর সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

আসামী নিউটন ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে। সে দীর্ঘদিন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামক জুয়েলারী দোকানের কর্মচারী ছিল। গত ২৭ আগস্ট রাতে স্বর্ণালংকার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে জুয়েলারী দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করলে পুলিশ আসামী নিউটন ধরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামী নিউটন ধরকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ তেইশ হাজার টাকা ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকায় আসামীর শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার দাম আনুমানিক ১৪ লক্ষ টাকা। আত্মসাৎতের অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী নিউটনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিরসরাই :: মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ আবুল মনছুরের পদত্যাগ, জ্বালোরে জ্বালো আগুনো জ্বালো, ফ্যাসিবাদের দোসরদের শিক্ষক হিসেবে দেখতে চাই না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়া ঢাকা শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন ঘুষ বাণিজ্যের মাধ্যমে অন্যায়ভাবে অনেক শিক্ষক নিয়োগ দিয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে।
আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার ডিবি হারুনের সাথে সিন্ডিকেট করে শিক্ষা বাণিজ্যে লিপ্ত ছিলেন অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়া। এমন একটি অভিযোগ ঢাকা শিক্ষা বোর্ডে জমা দিয়েছে ঢাকার লালমাটিয়া এলাকার মাহবুবা আক্তার নামে এক নারী। এছাড়া তিনি জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন।
তবে সরেজমিন গিয়ে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ব্যানারে শিক্ষার্থীদের একটি দল কলেজ ক্যাম্পাসের আমতলায় বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। তবে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ আন্দোলনে অংশ নিতে দেখা যায়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের বলেন, ‘নিজামপুর কলেজে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিল শেষে কলেজের সাবেক অধ্যক্ষ ড. এ কে এম সামছুদ্দিন আজাদকে পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য এবং বর্তমান অধ্যক্ষকে অপসারণের বিষয়ে দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। আমি এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে প্রেরণ করবো।’





আর্কাইভ