শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ’র সহোদর ভাই আব্দুল জব্বার সহ এলাকার প্রায় ১০/১৫ জন ভুক্তভোগী উপস্থিত হয়ে এধরণের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপজেলায় আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের ভুক্তভোগী আব্দুল জব্বার (৫৬), ইসলাম উদ্দিন (৫৩), রুহুল আমিন (৫৫), আবুল হোসেন (৩৫), জুয়েল মিয়া (২৫) জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ ও তার ছেলে মোস্তাফিজুর রহমান রাসেল (৪০), মেহেদী হাসান রুবেল (৩৭), রিফাত হাসান বাবুল (৩৪) ও তানভীর হাসান সাগর (২৩) পিতার পুলিশী প্রভাব কাটিয়ে সশস্ত্র অবস্থায় সহোদর ভাই আব্দুল জব্বারের ১০ শতক, ইসলাম উদ্দিনের ৪০শতক, রুহুল আমিনের সাড়ে ১৭ শতক জমি জোর পূর্বক দখল করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা আরো জানান, জমি দখল করেই ক্ষান্ত হন নাই। বিভিন্ন সময় হামলা ভাংচুর লুটপাট, জবর দখল, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ১৮ নভেম্বর ইসলাম উদ্দিনকে এক নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জবর দখলকৃত সম্পত্তি উদ্ধারের ব্যপারে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। উপরোন্ত অভিযোগকারীরা তার সম্পত্তি জোর দখল করে নিয়ে গেছে। সরেজমিনে তদন্তের দাবী জানান।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)