শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মতবিনিয়ম সভার সভাপতিত্ব করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের হামলা, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে মফস্বলের সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে প্রায়ই।

এসময় দৈনিক নয়া দিগন্ত ও জাগো নিউজের প্রতিনিধি এম মাঈন উদ্দিন এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমকালের প্রতিনিধি বিপুল দাশ, লাল সবুজ বাংলাদেশের প্রতিনিধি নয়ন কান্তি ধুম, বণিক বার্তার প্রতিনিধি রাজু কুমার দে, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, বাংলাদেশ প্রতিদিনের এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, ভোরের দর্পণের প্রতিনিধি আশরাফ উদ্দিন, ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক আবু সুফিয়ান, সময়ের আলোর প্রতিনিধি সাদমান সময়, সি প্লাস টিভির প্রতিনিধি বাবলু দে, বাংলা টিভির প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলাধারার প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জাবেদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক কালবেলা ও দৈনিক ফেনীর প্রতিনিধি নুরুল আজহার, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, সিভয়েসের প্রতিনিধি ফিরোজ মাহমুদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি জুয়েল নাগ, আব্দুল মন্নান রানা প্রমুখ।

সভায় সাংবাদিকরা আরও বলেন, সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয় তখনই চালানো হয় এসব নির্যাতন। স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেয়া যাবে না। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিকদের ওপর হামলাকারী এবং হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিএনপির অনুমতি না নেয়ার অভিযোগ করে পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে হামলা চালায় পৌরসভা যুবদেলর আহ্বায়ক কামরুল হাসান। সেখানে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক আশরাফ এর ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত স্মার্টফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে হামলাকারীরা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সমর্থকরা সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দিয়ে হুমকি প্রদান করে।





আর্কাইভ