শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে : চুয়েট ভিসি
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে : চুয়েট ভিসি

--- চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস থাকতে পারে যা আমাদের অনুসন্ধান করতে হবে। সারা পৃথিবীজুড়ে গ্যাস অনুসন্ধান কূপের সফলতার সম্ভাবনা হার প্রায় ২০ শতাংশ থাকে, কিন্তু বাংলাদেশের সেই সম্ভাবনা থাকে প্রায় ৩৩ শতাংশ। তারপরেও আমরা তা অনুসন্ধান করছি না বরং বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীল হয়ে আছি। আমাদের নিজস্ব অনেক খনিজ সম্পদ আছে, আমাদের এই খনিজ সম্পদগুলোর অন্বেষণ, অনুসন্ধান ও প্রচেষ্টার মাধ্যমে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে হবে।”

আজ ১৫ ডিসেম্বর সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “পেট্রোলিয়াম অয়েল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত। সেমিনারে মূল বক্তা ছিলেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী মানজেরি খোরশেদ আলম। এতে সভাপতিত্ব করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া মেহজাবীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী শক্তি উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে পেট্রোলিয়ামের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যদি পেট্রোলিয়াম না থাকত আসলে আমাদের দেখা বর্তমান সভ্যতাই হয়তোবা গড়ে উঠত না। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে চাহিদা অনুযায়ী অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক নিরাপদ মজুদ গড়ে তোলা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা একটি বড় চ্যালেঞ্জ। একটি ভালো ব্যবস্থাপনায় জ্বালানি খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্র, যেখানে শিল্পের চাহিদা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় কৌশল এবং প্রযুক্তি নিয়ে কাজ করে। এটি একটি বহুমুখী প্রকৌশল শাখা, যেখানে ভূ-তাত্তি¡ক বিজ্ঞান, ভূতল প্রকৌশল এবং যান্ত্রিক প্রযুক্তি একসঙ্গে কাজ করে। চুয়েটের পিএমই বিভাগের গ্র্যাজুয়েটরা দেশীয় ও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সময়ের সাথে সাথে পিএমই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জ্বালানি ও খনিজ বিষয়ক গবেষণা ও অধ্যয়নের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে চুয়েট তথা বাংলাদেশের সুনাম বয়ে আনছে।
শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি, ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম করে যদি এগিয়ে যায়, তবে তারা বিশ্বব্যাপী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে সফল হতে পারে বলে আমি মনে করি।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)