শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » বেদে সম্প্রদায় ঝাড়ফুক দিয়েই চলে জীবন সংসার
প্রথম পাতা » সকল বিভাগ » বেদে সম্প্রদায় ঝাড়ফুক দিয়েই চলে জীবন সংসার
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেদে সম্প্রদায় ঝাড়ফুক দিয়েই চলে জীবন সংসার

--- উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বেদে সম্প্রদায় তন্ত্র মন্ত্র ও ঝাড়ফুক দিয়েই চলে যাদের জীবন সংসার দেশে ভাসমান অবস্থায় যাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুক দিয়ে লোকজনকে আকৃষ্ট করে যাদের জীবন চলে সমাজের চোখে তারাই বেদে। তাদের জীবন কাটে ছোট্র ছোট্র বহর তৈরী করে দেশের এ প্রাপ্ত থেকে অপর প্রান্ত ছুটে চলে যারা তারাও তো এদেশের নাগরিক। তাদের জীবন কাহিনী সমাজের আরো দশ জনের মত নয়। ব্যতিক্রমধর্মী জীবন কাহিনী এ দেশের বেদে সম্প্রদায়ের। তাদের স্বপ্ন শুধু এ কর্ম করে একমুখো অন্ন যোগানো আর ছেলে মেয়ে নিয়ে সংসারের ভরন পোষন করা। তাদের নেই কোন নিজস্ব সহায় সম্পত্তি। তাই জায়গা জমি নিয়ে নেই কোন দাঙ্গা হাঙ্গামা,নেই রাজনৈতিক কোন মাথাব্যাথা,নেই কোন হিংসা প্রতিহিংসা।

তাদের চিন্তা একটাই যাদুবিদ্যার এই কর্ম করে কোন রকমে জীবন গাড়ী চালিয়ে যাওয়া। তাদের সমাজের ছেলে মেয়েদের অনেক সময় বাধ্য হয়েই কিশোর বয়সে অনেক স্থানে বিয়ে দিতে দেখা যায়। তবে এ বাস্তবতার ব্যতিক্রমধর্মী মানুষ মোঃ আব্দুল ওয়াহাব সর্দার নামের ব্যক্তি।

বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে অনেক সময় ওই বেদে সর্দার প্রতিবাদ করেন। তবে তার বেদের বহরগুলোতে বাল্য বিবাহ যৌতুক এসব কাজ নিষিদ্ধ বলে জানান তিনি। তার পিতার নাম আনছার আলী,জন্ম স্থান দিনাজপুর জেলার রৌহজং উপজেলা সদরে। নবীগঞ্জ উপজেলা আউশকান্দি বিশ্ব রোডের পাশে অবস্থিত বেদের বহর ঘুরে শোনা যায় ওই সমাজের লোকজনের নানান দুঃখ কষ্টোর কথা। ঝড় তুফান ও প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন ওদের বিরুদ্ধে লড়াই করেই বেচেঁ থাকার জন্য তাদের জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়।

তাদের ছেলে-মেয়েরা জন্মের পর থেকেই তাদের পূর্ব পুরুষের আদি শিল্প পেশা টিকিয়ে রাখতে অনেকেই যাদুবিদ্যা ও তন্ত্র মন্ত্র করে পরিবার পরিজনের ভরনপোষন করতে হয়। তবে যযাদুবিদ্যা যে শুধুই হাতের চালাকি ও অভিজ্ঞতা বলে জানান আব্দুল ওয়াহাব সর্দার। এক প্রশ্নের জাবাবে তিনি বলেন,সিলেট অঞ্চলেই আমারা স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে নিজেদের বাড়ীঘরের মত চলাফেরা করতে পারি।

ওই অঞ্চলের মানুষজন খুব ভাল,তারা আমাদের খুব ভালবাসে। তাই আমরা প্রতি বছর বের হইলে ২/১ বার সিলেট অঞ্চলে আসি। তিনি আরো বলেন দেশের বর্তমান যে অবস্থা বেচেঁ থেকে খাওয়া-দাওয়া খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে। আমাদের সমাজে অনেক বৃত্তবান লোক আছেন কিন্তু কেই আমাদের দিকে কেই থাকায় না। আমাদের নিয়ে কেই ভাবেনও না। তাদের জীবন কাহিনী শোনলে কখনো শেষ হবার নয়।

নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের গেইট সংলগ্ন স্থানে,শেরপুর নবীগঞ্জ সড়কের পাশ্বর্তী স্থানে ও নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ নামক স্থানে প্রায় ৮/১০টি বেদের বহর অবস্থান করছে।
সরেজমিন গিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরের গেইটে প্রতিদিনই বেদে সম্পদায়ের প্রায় ১০/১৫ জন মহিলা ও মেয়েদেরকে একটি কাপড়ের ঘাট্ট্রি নিয়ে বসে ঝাড়-ফুক ও সিংগা লাগানোর জন্য লোকজনকে ডাকতে দেখা যায়।অনেক লোকজন তাদের ডাকে সাড়া দিয়ে ২০/১৫ টাকার বিনিময়ে সিংগা লাগানোসহ ঝাড়ফুক নিতে দেখা যায়।

হবিগঞ্জ জেলা সমাজ সেবা অফিসের তথ্যসুত্রে জানাযায়, হবিগঞ্জ জেলার ৮ টি উপজেলাসহ বিভিন্ন স্থানে বেদে সম্পদায়ের নারী পুরুষ মিলে মোট ৫৭৫ জন লোক এ কাজে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় পুরুষ ১৯৮ জন এবং নারী ১৪৩ জন,চুনারুঘাট উপজেলায় পুরুষ ৩৬ জন এবং নারী ২০ জন,বাহুবল উপজেলায় পুরুষ ১৫ জন এবং নারী ১১ জন,নবীগঞ্জ উপজেলা পুরুষ ৪৬ জন এবং নারী ৫৪ জন,বানিয়াচং উপজেলায় পুরুষ ৩২ জন এবং নারী ১৪ জন,আজমিরীগঞ্জ উপজেলায় পুরুষ ৪ জন এবং নারী ২ জন।

বছর জুড়ে দেশের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান অবস্থায় বসবাস করার ফলে এদরে ছেলেমেয়েরা পড়াশোনার সৃযোগ না পেয়ে তাদের জাতিগত পেশায়ই জড়িয়ে পড়ে। তাই এ পেশার লোকজন তাদেরকে সরকারী জমিতে আবাসন তৈরী করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে সরকারের সুদুষ্টি কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)