শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ২৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতে সোহাগী রেল স্টেশনের প্লাটফর্মের উপর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ও অন্যান্য অঙ্গ সংগঠনসহ সরকার বিরোধী শ্লোগান ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালালে আসামীরা পালিয়ে যায়। পরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬) ও উপজেলা যুবলীগের সদস্য আরাফে যাওয়াত ওরফে অভি (৩২)।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)