রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক
ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ২৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতে সোহাগী রেল স্টেশনের প্লাটফর্মের উপর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ও অন্যান্য অঙ্গ সংগঠনসহ সরকার বিরোধী শ্লোগান ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালালে আসামীরা পালিয়ে যায়। পরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬) ও উপজেলা যুবলীগের সদস্য আরাফে যাওয়াত ওরফে অভি (৩২)।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত