শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র ভিসি হিসেবে ড. আতিয়ার রহমান এর যোগদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র ভিসি হিসেবে ড. আতিয়ার রহমান এর যোগদান
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’র ভিসি হিসেবে ড. আতিয়ার রহমান এর যোগদান

--- সংবাদ বিজ্ঞপ্তি :: রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এর যোগদান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন এবং ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান আজ ১০ জানুয়ারী ২০২৫ তারিখ পূর্বাহ্নে যোগদান করেছেন।
যোগদান করার পর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানকে বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

তিনি ভাইস চ্যান্সেলর দপ্তরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হল পরিদর্শন করে হলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

বিগত ৯ জানুয়ারী ২০২৫ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. আতিয়ার রহমান, পিইএচডি দক্ষিণ আফ্রিকান সরকারের NRF ফেলোশীপ এর আওতায় KwaZulu Natal University, Durban থেকে এক বছর মেয়াদী পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি জাপানের United Graduate School of Agricultural Sciences, Ehime University থেকে ২০০৬ সালে বায়োকেমিস্ট্রি এবং ফুড সায়েন্স বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি থাইল্যান্ডে Walailak University এ International Professor (Distinguished Scholar Category) হিসেবে শিক্ষকতা করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় ২০ টির অধিক গবেষণা প্রকল্প পরিচালনা করেন এবং দেশি ও বিদেশি স্বনামধন্য পিয়ার রিভিউকৃত বৈজ্ঞানিক জার্নালে ১৩৫ টির বেশি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)