শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা » ২০১৭ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরিবর্তন
প্রথম পাতা » শিক্ষা » ২০১৭ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরিবর্তন
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০১৭ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরিবর্তন

---

অনলাইন ডেক্স :: ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরিবর্তন হচ্ছে। এমসিকিউতে বহুনির্বাচনী প্রশ্ন ১০ নম্বর কমছে। অপরদিকে সৃজনশীল প্রশ্নপত্রে ১০ নম্বর বাড়ছে। এ ছাড়া আগামী বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুটি পাবলিক পরীক্ষায় সৃজনশীলের আগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাবলিক পরীক্ষা পদ্ধতির সংস্কার বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এমসিকিউ পরীক্ষার নম্বর কমানোর পর বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় সে সব বিষয়ে ৩০ নম্বরে পরীক্ষা হবে। আর যে সব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় সে সব বিষয়ে পরীক্ষা হবে ২৫ নম্বরে। এ দুটি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রে কমানো ১০ নম্বর সৃজনশীল প্রশ্নপত্রে যুক্ত হবে। এতে আরও বলা হয় পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আগামী বছর ২০১৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষার আগে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এ দুটি পাবলিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষার পর এমসিকিউ পরীক্ষা নেয়া হচ্ছে।
সভায় জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া দিনের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এ জন্য জেএসসি ও এসএসসিতে মৌলিক বিষয়গুলোর পাবলিক পরীক্ষার ব্যবস্থা করা এবং অন্য বিষয়সমূহের স্কুলভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সভায় শিক্ষামন্ত্রী বলেন পাবলিক পরীক্ষা পদ্ধতি সংস্কারের এ আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছাত্র শিক্ষক অভিভাবক শিক্ষাবিদf বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা সেমিনার কর্মশালার আয়োজনসহ সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও প্যাকেটজাতকরণে বিজি প্রেসকে সম্পূর্ণ অটোমোশনের আওতায় আনার কথা বলেন সভায় উপস্থিত কর্মকর্তারা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন প্রচলিত পরীক্ষা পদ্ধতির ত্রুটিবিচ্যুতি পরিহার করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় বৃদ্ধি ও প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করার জন্য আরো উন্নত পরীক্ষা পদ্ধতি খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে পরীক্ষার্থীদের মান পরিমাপের বিষয়টি যথার্থভাবে কীভাবে করা যায় তেমন একটি পরীক্ষা পদ্ধতি খোঁজার তাগিদ দেন তিনি।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল কলেজের প্রধানসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)