শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » সুনামগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে কম্বল বিতরণ
প্রথম পাতা » সকল বিভাগ » সুনামগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে কম্বল বিতরণ
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে কম্বল বিতরণ

--- শহিদুল ইসলাম, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদাড়া গ্রামে শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ বিকাল ৪টায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে ১৫০ শতাধিক হতদরিদ্র অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শীত উপহার বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সঞ্চালনায় করেন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর উদ্দিন রাসেল। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন, হাদিউল ইসলাম শাহরিয়ার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবিকা ও আইনজীবী সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব বাবলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহিদুল ইসলাম রাজীব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও ইতালী প্রবাসী সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক।

অর্থ সহযোগিতা করেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী কেন্দ্রীয় কমিটি’র আহ্বায়ক, ইতালী প্রবাসী সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তি সজীব ইসলাম এবং ইতালী প্রবাসী সমাজ সেবক আতিকুর রহমান আতিক।

আরো বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার।
এসময় ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, কেন্দ্রীয় কার্যকরি সদস্য আব্দুল মালেক, কাওছার আহমদ, ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য লিটন মিয়া, পাবেল আহমেদ, রহিম উদ্দিন, আল জাবের, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, জীবদাড়া গ্রামের সমাজসেবী আজমত শাহ প্রমূখ উপস্থিত ছিলেন ।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, সুনামগঞ্জ বিস্তীর্ণ হাওর অঞ্চল এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী কেন্দ্রীয় কমিটি শাখা’র উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা কমিটি শাখা’র সহযোগিতায় জীবদাড়া গ্রামের এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত ১৫০ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম আগামীতেও সুনামগঞ্জ জেলা’র বিভিন্ন উপজেলায় চলমান থাকবে।

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট জয়শ্রী দেব বাবলী বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় বিশেষ করে হাওর অঞ্চলের গ্রামাঞ্চলের অসহায় গরীব মানুষ শীতকালে বেশি কষ্ট পাই, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহতী উদ্যোগে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শীতার্ত গরীব অসহায়দের কম্বল বিতরণে এগিয়ে আসায় আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। এটা কোন অনুদান না, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ। আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে তারা সম্মানিত হবেন।





সকল বিভাগ এর আরও খবর

ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন
ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল

আর্কাইভ