রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে পিকআপের ধাক্কায় মো.সায়েম (২৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটছে।
১৮ জানুয়ারি শনিবার বিকেলের দিকে হাটহাজারী উপজেলার মনিয়া পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত সায়েম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের মতিউর রহমানের ছেলে। স্থানীয় লোকজন জানান, সায়েম রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়।
পরে লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে পুলিশ ওসি শাহাবুদ্দিন। এদিকে সায়েমের অকাল মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ