শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক
প্রথম পাতা » চট্টগ্রাম » রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক

--- আকতার হোসেন, মিরসরাই :: দৃষ্টিভঙ্গি বদলালেই সমাজ বদলে যাবে এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা হওয়া মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সংস্থার কার্যালয় প্রাঙ্গণে উক্ত অভিষেক, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রংধনু ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন ও গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশিতা বনিকের যৌথ সঞ্চালনায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সদস্য সচিব এয়াছিন মিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামী করেরহাট ইউনিয়ন শাখার আমীর মাওলানা ফখরুল আলম, সভাপতি মাওলানা আরিফুর রহমান, সেক্রেটারি মাওলানা হায়দার আলি ফরাজী, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা ভূঁইয়া, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।

নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করালেন রংধনু ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রবিউল হোসাইন ভূঁইয়া।
অভিষেক অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ১১টি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৩ জন সংগঠক, প্রচার ও মিডিয়া সাপোর্ট দিয়ে অবদান রাখায় ০২জন মিডিয়া কর্মী, আগত অতিথি, ০৭ জন উপদেষ্টা, ১৪ জন পৃষ্ঠপোষক, ০৬ জন আজীবন সদস্য, করোনা কালীন সময়ে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ০৫ জন স্বেচ্ছাসেবী’কে সম্মাননা প্রদান করা হয়।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা, পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের আগাম পরিকল্পনা ও কর্মসূচির মধ্যে রয়েছে সংগঠন নিবন্ধন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রী টিউশনির ব্যবস্থা করা, এলাকাবাসীর জন্য মাসিক ফ্রী চিকিৎসা সেবা প্রদান, দরিদ্র ও অসহায়দের দাফনকাপন এবং সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্যের খরচ বহন, গরীব এতিম মেয়ের বিয়ের আর্থিক অনুদান সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, পাঠাগার স্থাপন, ক্লাবের মধ্যে ফ্রী ইন্টারনেট সুবিধা, ওয়েবসাইট, আগ্রহীদের জন্য ৩৫% ছাড়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)