শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি ক্লাব চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি ক্লাব চ্যাম্পিয়ন
বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি ক্লাব চ্যাম্পিয়ন

---
ক্রীড়া প্রতিবেদক :: (১৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) রাঙামাটি জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে ৷ বুধবার ২৭এপ্রিল বিকেলে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রিজেন্সি স্পোটিং ক্লাব ২-০ গোলে শাপলা যুব সংঘকে পরাজিত করে গোল্ডকাপ জিতে নেয় ৷
সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন ৷ এছাড়া প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০হাজার ও রানার আপ দলকে ২৫হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন৷ বিকাল সাড়ে ৩টায় ফাইনাল খেলা শুরু হলে রিজেন্সি স্পোটিং ক্লাব ও শাপলা যুব সংঘ তীব্র প্রতিদন্ধিতা গড়ে তোলে ৷ খেলার প্রথমার্ধের শেষ মূহুর্তে রিজেন্সির ক্লাবের ১০নং জার্সিধারী নিখিল ত্রিপুরা ১ম জয়সূচক গোলটি করে৷ খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে শাপলা যুব সংঘ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও গোলোর কোন দেখা পায়নি ৷ উপরন্ত রিজেন্সি ক্লাবের মনির হোসেন দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় আরো একটি গোল করে দলকে এগিয়ে নেয় ৷ নির্ধারিত সময়ে খেলা শেষ হলে রিজেন্সি ক্লাব ২-০গোলে জয় লাভ করে ৷
ফাইনাল খেলা শেষে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীপ কান্তি দাশ, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য সুজিত দেওয়ান জাপান উপস্থিত ছিলেন ৷
---
এছাড়া টুর্ণামেন্টে রিজেন্সি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মনির হোসেন সব্বোর্চ গোলদাতা, ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নিখিল ত্রিপুরা, সেরা খেলোয়াড় শেখ রাসেল ক্রীড়া চক্রের তোপেন চাকমা, শাপলা যুব সংঘের জাহাঙ্গীর আলম ও বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা সেরা সুশৃখল দল হিসেবে নগদ ২৫ হাজার টাকার পুরস্কার লাভ করে ৷

এছাড়া টুর্ণামেন্টের রেফারীদের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের ঘোষিত নগদ ২৫হাজার টাকা বিতরণ করা হয় ৷

গত ২এপ্রিল থেকে শুরম্ন হওয়া এ গোল্ডকাপ টুর্ণামেন্টে রাঙামাটির ৮টি ফুটবল ক্লাব অংশ নেয়৷

উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত সব গুলি খেলাতে খেলার সংবাদ এবং ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি ৷
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এধরনের বৈষম্যে মুলক আচরণের প্রতি নিন্দা জানিয়েছেন ৷





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

আর্কাইভ