শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৭ ব্যক্তির জেল
ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৭ ব্যক্তির জেল
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৭ ব্যক্তিকে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দিনগত রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
অভিযানে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয় (১ জনকে দুই মাসের জেল,৪ জনকে পনের দিন করে জেল এবং ২ জন কে ২ দিন করে জেল প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা