শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন : প্রায় ২৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন : প্রায় ২৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন : প্রায় ২৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে আইসক্রিম ফ্যাক্টরির ১২টি ফ্রিজ ও আইসক্রিম তৈরির যাবতীয় উপকরণ এবং সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আইসক্রিম ফ্যাক্টরি দেওয়া উচিৎ হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
উদয় আইসক্রিম ফ্যাক্টরির মালিক তাপস চন্দ্র শাহ জানান, প্রায় ছয় বছর ধরে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি করে বিক্রি করে আসছেন। প্রতিদিনের মতো রাতে ফ্যাক্টরির কাজ শেষ করে বাসায় চলে যান। পরে ভোরে খবর পান ফ্যাক্টরিতে আগুণ লেগেছে। এসে দেখেন ফ্যাক্টরিতে থাকা ১২ টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে আইসক্রিম ফ্যাক্টরি ঘেঁষে থাকা একটি মুদি দোকানের বড় গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে থাকা আংশিক মালামাল পুড়ে যায়। মুদি দোকানের গোডাউন মালিক মকবুল হোসেন বলেন, আমার গোডাউনের থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় আইসক্রিম ফ্যাক্টরি দেওয়ায় আজ আমার এমন ক্ষতি হয়েছে। এখন আমাকে কে ক্ষতিপূরণ দিবে। তিনি আরও বলেন, পাটবাজার ব্যবসায়ীদের দাবি এখান থেকে যেন ঝুকিপূর্ণ আইসক্রিম ফ্যাক্টরিটি সরিয়ে নেয়া হয়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাট বাজার এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এমন জায়গায় আগুনের ঘটনা খুবই উদ্বেগের বিষয়। অতএব বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





আর্কাইভ