শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভেকু দিয়ে ঘর ভেঙে দেওয়ার অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভেকু দিয়ে ঘর ভেঙে দেওয়ার অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ভেকু দিয়ে ঘর ভেঙে দেওয়ার অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সদ্য অবসরপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী ও তার সহোদর ভাই সৌমেন্দ্র কিশোর চৌধুরীর বিরুদ্ধে প্রতিবেশীর বসতঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী অভিযোগকারী প্রভাত চন্দ্র জনি দে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের ভবেস চন্দ্র দে পৈতৃক জমিতে প্রায় ১’শ বছর ধরে বসবাস করে আসছেন। গত ২৫ জানুয়ারি, সাবেক সচিব ও তার ভাই মাটি কাটার ভেকু মেশিন দিয়ে তাদের বসতঘরসহ অন্যান্য স্থাপনা ভেঙে দেয়। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয় এবং পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
লিখিত অভিযোগের পর সরেজমিনে জানা যায়, সদ্য অবসরপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী সম্প্রতি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য জমি মাপার কাজ শুরু করেন। তিনি ভেকু দিয়ে মাটি কাটার সময় প্রতিবেশী দুটি হিন্দু পরিবারের বাড়ির পাশ ঘেঁষে মাটি কাটলে তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে স্থানীয় সৈয়দ নজরুল ইসলাম জানান, সুবীর কিশোর চৌধুরী সরকারের চাকরির সময় বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছেন। তিনি কানাডার বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করেছেন এবং সেখানে তার সন্তানরা পড়াশুনা করছে। অবসরের পর তিনি জমি নিয়ে ভাইদের সাথে বিরোধ শুরু করেন। তিনি আরো জানান, জনি দে’র বাড়ির সাথে একটি মন্দিরের ও কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং সাবেক সচিব তার প্রভাব খাটিয়ে জনি দে’কে বিভিন্নভাবে হয়রানি করছেন, যা অত্যন্ত দুঃখজনক।
সচিবের চাচাতো ভাই সঞ্জয় কিশোর চৌধুরী জানান, তিনি ও তার পরিবার সচিবের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তাদের অনেক জমি দখল করে রাখা হয়েছে। তিনি বলেন, “থুথু উপরে ফেললে নিজের শরীরেই পড়ে। তাই কিছু বলতেও পারছি না।” তাছাড়া, এতোদিন প্রতিবেশীরা আমাদের জমিতে ছিল, এখন কেন তাদের বাড়ি ভেঙ্গে দিবে?
এঘটনায় উপজেলা জামায়ের ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী জানান, ওই দিন রাজিবপুর একটি প্রোগ্রামে গিয়েছিলাম। পরে ভুক্তভোগী পরিবারের লোকজন তাদের বাড়ি ঘর ভেঙ্গে দিচ্ছি এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা কয়েজন গিয়েছিলাম। আমরা সচিব মহোদয়ের পরিবারকে বলেছিলাম এভাবে বাড়িঘর না ভেঙ্গে কয়েকদিন সময় দেয়ার জন্য কিন্তু তাঁরা সময় দেন নি। তাঁরা বলেন পূর্বে সময় দেয়া হয়েছিল ভুক্তভোগীরা আমলে নেয় নি।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, ভেকু দিয়ে তাদের বসত ঘর ভাঙার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি জানান, অনেকদিন ধরে তাঁদের জায়গা প্রতিবেশীদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর তা দিতে ইচ্ছুক নন। তাই জমি বেহাত হওয়ার আশঙ্কায় তিনি নিজের জায়গা দখল নিতে প্রস্তুতি নিচ্ছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ জানান, ভুক্তভোগী পরিবারের একটি লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় তহশিলদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ: ২০১৭ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে যোগদান করেন সুবীর কিশোর চৌধুরী। এর পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব হিসাবে অবসরে যান।
সুবীর কিশোর চৌধুরীর বড় ভাই ঈশ্বরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। অন্য দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আস্থাভাজন লোক হিসাবে তার পরিচিতি রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)