শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » চাঁদাবাজির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » চাঁদাবাজির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদাবাজির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: চাঁদাবাজির প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশের বটতলা বাসস্ট্যান্ড নামক স্থানে রাস্তায় অটোরিকশা ও মাহেন্দ্রগাড়ি রেখে অবরোধ করেছে চালকরা। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রায় আধা ঘন্টাব্যাপি চলা এই অবরোধের কারনে মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসাইন ও ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেয়।
স্থানীয় এলাকাবাসী ও চালক সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বরের সামনে থেকে নান্দাইল উপজেলার কানুরামপুর পর্যন্ত কমপক্ষে ১শ মাহেন্দ্র (স্থানীয় ভাষায় পাওয়ার) গাড়ি চলাচল করে আসছে। গত আওয়ামীলীগ সরকারের সময় স্থানীয় নেতারা ওই সব যানবাহন থেকে প্রতিমাসে ৩ হাজার ও প্রতিদিন ২শ করে টাকা আদায় করতো। এ নিয়ে তখন প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। কিন্তু গত ৫ আগষ্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হলে ওই সড়কে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। তবে বেশী দিন তা বহাল থাকেনি। এর মধ্যে ওই নেতারাই স্থানীয় বিএনপির নেতাদের হাত করে ফের চাঁদা আদায় শুরু করে। এতে প্রতিবাদ করলে চাঁদাবাজদের হাতে মারধরের শিকার হয় অনেক চালকরা। গত রবিবার দুপুরে বাবু নামে এক চালক নিজের পাওয়ার গাড়ি নিয়ে কানুরামপুর বাজারে গেলে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন রুবেল নামে একজন। চাঁদা দিতে অস্বীকার করায় চালক বাবুকে মারধর করেন রুবেল। এ ঘটনায় বিচার চেয়ে সোমবার উপজেলার বটতলা বাজারে শতাধিক চালকরা একত্রিত হয়ে চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করে।
টিপু নামে এক চালক জানান, তিনি দীর্ঘদিন ধরে এই সড়কে পাওয়ার গাড়ি চালান। ঈশ্বরগঞ্জের জসিম নামে এক ব্যক্তি প্রতিগাড়ি মাইস্যা (প্রতিমাস) ৩ হাজার টাকা দাবি করে। না দেওয়ায় গাড়ি চালানো বন্ধের কড়া নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিবাদ করলে নানান ধরনের হুমকী দিয়ে আসে। চালক টিপু আরও জানান, চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করা হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল জানান, তার কানুরাম বাসস্ট্যান্ডে একটি দোকান আছে। সেখান থেকে বেশ কয়েকজন মবিল ও আনুষাঙ্গিক জিনিস নিয়ে টাকা বকেয়া রেখেছিল। ওই টাকাই চাওয়া হয়, চাঁদা নয়। তাছাড়া মারধরের কোনো ঘটনা ঘটেনি। অপর দিকে অভিযুক্ত জসিম জানান, তার বিরুদ্ধে কেউ অভিযোগ প্রমান করতে পারলে যে কোন শাস্তি মেনে নিবেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, প্রতিবাদি চালকদের বলা হয়েছে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)