শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অঢেল অবৈধ সম্পত্তির মালিক সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অঢেল অবৈধ সম্পত্তির মালিক সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অঢেল অবৈধ সম্পত্তির মালিক সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

--- দীর্ঘ ৩১ বছর একটানা ক্ষমতা থাকার সুবাদে বীর বাহাদুর উ শৈ সিং বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামীলীগের টানা ৭ বারের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রতিমন্ত্রী এবং পূর্ন মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
সাবেক এ মন্ত্রীর ৩৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক, দেয়া হয়েছে দেশত্যাগের নিষেধাজ্ঞা।
স্ত্রী মে হ্লা প্রু ও তাদের তিন সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং এবং ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
অভিযোগ রয়েছে , বীর বাহাদুর উ শৈ সিং এর ইশারা ছাড়া বান্দরবান জেলার গাছের পাতাও নড়েনি ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে। ক্ষমতা থাকাকালীন সময়ে পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য , উপজেলা ও ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান মনোয়ন , দলীয় ও বিভিন্ন সংগঠনের পদবানিজ্য এবং বিভিন্ন উন্নয়ন টেন্ডার কাজের নিয়ন্ত্রন করতো । আর এসব খাত থেকে ক্ষমতা অপব্যবহার করে অনিয়ম করে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। টানা দীর্ঘ ৩১ বছর ক্ষমতা থাকার সুযোগ কাজে লাগিয়ে বীর বাহাদুর দুই হাজার একরের বেশি জায়গা মালিক হয়েছেন। কৃষি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মৎস্য বিভাগ এর কৃষি প্রকল্প বীর বাহাদুরের ব্যাক্তি মালিকানধীন বাগানের জায়গা বাস্তবায়ন করা হয়।
উন্নয়নকর্মী লেলুং খুমী জানান, ‘ওনাকে সহ যারা দূর্নীতিবাজ দূর্নীতির সাথে জড়িত রয়েছে তাদের সকলকে তদন্ত সাপেক্ষ আইনের আওতায় এনে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি’। দুর্নীতি প্রতিরোধ কমিটি , বান্দরবান জেলার সভাপতি অংচমং জানান, ‘বান্দরবানে সরকারের কোটি কোটি টাকা সরকারের বরাদ্ধ এসেছে, সে টাকাগুলো কোথায় গিয়েছে। আমরা অনেক জায়গা দেখেছি যেখানে যথাযথ ভাবে প্রকল্প হওয়ার কথা ছিল সেখানে মানসম্মত হওয়ার কথা ছিল আমরা সেভাবে প্রকল্প আদো পাইনি’। তার বিরুদ্ধে অর্থ পাচার , দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বিদেশের নেপাল ও অস্ট্রেলিয়াসহ ভিবিন্ন দেশে অঢেল অবৈধ সম্পত্তি রয়েছে। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দূর্নীতি দমন কমিশন । চলতি মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে বীর বাহাদুর ও তার স্ত্রীর এবং তার তিন সন্তানের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।





আর্কাইভ