শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে একাডেমিক ভবন এর উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে একাডেমিক ভবন এর উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবিতে একাডেমিক ভবন এর উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

--- স্টাফ রিপোর্টার :: রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১১টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর অধীনে একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১ ফিটা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
এর পর তিনি উপস্থিত সবাইকে ফুল দিয়ে আনুষ্ঠানিকতার শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আজকে আমরা ভীষণ উদ্বেলিত কারণ আমরা যে প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছি তার বাস্তাবায়ন শুরু হলো। আপনারা আমাদের কাজগুলোকে ইতিবাচকতার সাথে পাহাড়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন ; কারন এ অঞ্চলের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে এটির উন্নয়ন নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও কাম্য। কাজ করলে ভূল হতেই পারে; আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করে নিশ্চয়ই উন্নয়নের দিকে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আমরা ৪ টি বিল্ডিং এর মধ্যে আজ প্রশাসনিক ও একাডেমিক বিল্ডিং উদ্বোধন করলাম। যা আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে আশা করছি এবং আগামী মাসে আরো দুটি বিল্ডিং (ছাত্র হল ও ছাত্রী হল) এর উদ্বোধন হবে। এ ৪ টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণ যেন এ বিশ্ববিদ্যালয়ের সুফল পায় তার জন্য আমাদের সকলের একযোগে কাজ করে যেতে হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আজকের এ স্থাপনাসমূহের উদ্বোধন আমাদেরকে ও এ অঞ্চলের উচ্চ শিক্ষাকে এগিয়ে নেবে যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে এবং এ অঞ্চলের সুফল বয়ে আনবে।
এছাড়া তিনি সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,আইনশৃঙ্খলা বাহিনীরসদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শেলটেক প্রাইভেট লিঃ, ঠিকদার প্রতিষ্ঠান ও রাবিপ্রবি’র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস, প্রকৌশল দপ্তরসহ সকলের সহযোগিতা কামনা করেন এবং যারা এ প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম ও মেধা দিয়ে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টীম লিডার জনাব মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)