শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলায় তারুণ্যের উৎসব আয়োজন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলায় তারুণ্যের উৎসব আয়োজন
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলায় তারুণ্যের উৎসব আয়োজন

--- তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সৃজনশীলতা বৃদ্ধি করা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজিত হচ্ছে। রাঙামাটি পার্বত্য জেলাতেও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গন হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সংশ্লিষ্ট সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ০৯ জানুয়ারি হতে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রাঙামাটি মারী স্টেডিয়ামে রিজিয়ন কাপ টি ২০ আয়োজন করা হয়। ১১ জানুয়ারি হতে ০২ দিন ব্যাপী রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে কারাতে প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়। এছাড়া ১৬ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শহীদ শুক্কর স্টেডিয়ামে ১০ দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলার আয়োজনসহ জুলাই গণঅভ্যুত্থানের প্রর্দশনী আয়োজন করা হয়। উক্ত মেলায় প্রায় ১২০ টি স্টল ছিল, যেখানে তরুণ উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। এছাড়াও প্রতিদিন তরুণদের নিয়ে বিভিন্ন ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপনে বৃক্ষরোপণ, পরিস্কার-পরিচ্ছন্ন নগরী তথা দেশ উপহার দেয়ার জন্য সকল প্রকার প্লাস্টিক ও খাবারজাত ওয়েস্ট ম্যাটারিয়েল সংগ্রহ, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার, বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট ব্রিগেড’ গঠন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম। পরিবেশ সুরক্ষায় ‘জিরো ওয়েস্ট ব্রিগেড’ গঠন কার্যক্রমের আওতায় জেলাপ্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের উপস্থিতিতে র‍্যালিসহ মেলাপ্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাঙামাটি মারী স্টেডিয়ামে ২৬ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক/ বালিকা) এবং ২৪ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ (বালক/ বালিকা) রাঙামাটি সদর জোন মাঠে অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ০১ ফেব্রুয়ারি হতে ০৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তাছাড়া বরাদম হতে মারী স্টেডিয়াম পর্যন্ত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলতি মাসে বিভিন্ন সুবিধাজনক সময়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা এবং জেলা পর্যায়ে আন্ত: স্কুল ও আন্ত: কলেজ বির্তক প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই লেক সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। জেলা প্রশাসন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জুলাই-আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও অসমর্থ যুবকদের মাঝে চলতি মাসের সুবিধাজনক সময়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেয়া হয়। রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, জুলাই-আগস্ট-২০২৪ এর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় দুষণমুক্ত রাখতে আমাদের করণীয় র্শীষক রচনা প্রতিযোগিতাসহ সবুজ বিদ্যালয় ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা শিক্ষা অফিস কর্তৃক সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে জানুয়ারি ২০২৫ এর ১ম সপ্তাহে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক, জুলাই২৪ কে সকলের মাঝে তুলে ধরার জন্য আলোচনা সভার আয়োজনসহ পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া রাঙামাটি জেলা ক্রীড়া অফিস কর্তৃক লংগদু উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে তারুণ্যের উৎসব অনুর্ধ্ব ১৫ সাঁতার প্রতিযোগিতা ২০২৫ আয়োজন, উপজেলা প্রশাসন, কাউখালী কর্তৃক ভলিবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন, কাপ্তাই কর্তৃক নির্ধারিত স্থানে টি টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা এবং উপজেলা প্রশাসন, জুরাছড়ি কর্তৃক নির্ধারিত স্থানে কাবাডি ও দাবা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এ বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের বিপ্লব—এসব সংগ্রামে ছাত্রসমাজ যুগান্তকারী ভূমিকা রেখেছে। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের যে পথে আমরা আছি তাতে রাঙামাটি পার্বত্য জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন সম্ভাবনা ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে আমি তরুণদেরকে এগিয়ে আসার আহবান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত

আর্কাইভ